• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:১৫
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

পাটকেলঘাটায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত চাষীরা

নিজস্ব প্রতিনিধি / ২৮২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
খেজুরের রস সংগ্রহে ব্যস্ত চাষীরা

শীত যত বাড়ছে খেজুর রসের চাহিদাও তত বাড়ছে। গ্রামীণ জনপদের ঘরে ঘরে এই রস দিয়ে তৈরি হচ্ছে নানান ধরনের পিঠা ও পায়েস।পাটকেলঘাটা থানার ৫টি ইউনিয়নে রস সংগ্রহে তাই ব্যস্ত সময় পার করছে চাষিরা।

 

এই রস আগুনে জ্বাল দিয়ে তৈরি হচ্ছে নানা ধরনের পাটালি ও লালি গুড়। ফলে চাষিরা কাজের চাপে দম নেওয়ার সময় পান না তারা। খেজুরের রস ও পাটালি বিক্রি করে  লাভবান হচ্ছেন চাষীরা।

 

চাষীরা প্রতিদিন বিকালে খেজুর গাছের সাদা অংশ পরিষ্কার করে মাটির ভাড় বা কলসি বেঁধে রাখে রসের জন্য। পরদিন সকালে রস সংগ্রহ করা হয়। অনেক চাষীরা এই কাচা রস বাজারে বিক্রি করেন। চাষীরা জানান শীত মৌসুম শুরুর  সঙ্গেই তারা রস সংগ্রহ করেন।

 

সরুলিয়া ইউনিয়নের বাইগুনি গ্রামের চাষী আব্দুস সোবহান জানান,  বাজারে প্রতি কেজি খেজুরের গুড় বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা, কাঁচা রস ভাড় প্রতি ২০০ টাকা। অত্যন্ত ঝুঁকি নিয়েই আমরা খেজুর গাছে কোমরে রশি বেঁধে রস সংগ্রহের কাজ করে থাকি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com