• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাপুয়া নিউ গিনিতে ভুমিকম্প, নিহত ৫

প্রতিনিধি: / ৩২৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক: প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ভ‚মিকম্পে প্রায় এক হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। সোমবার (২৫ মার্চ) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রবিবার ভোরে পাপুয়া নিউ গিনির বন্যাকবলিত সেপিক প্রদেশে ভুমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় সকাল ৬টা ২২ মিনিটে ভুপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভুমিকম্পের প্রভাবে সেপিক নদীর তীরে অবস্থিত কয়েক ডজন গ্রামে ইতিমধ্যে বড় বন্যার দেখা দিয়েছে। প্রাদেশিক পুলিশ কমান্ডার ক্রিসটোফার তামারি বার্তা সংস্থা এএফপিকে বলেন,ভু মিকম্পের পর কর্তৃপক্ষ এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু খবর রেকর্ড করেছে। তামারি সতর্ক করে বলেছেন, জরুরি বিভাগের কর্মীরা এখনো দুর্গম এলাকায় প্রবেশ করতে পারেনি। তাই নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেপিকের গভর্নর অ্যালান বার্ড বলেন, এখন পর্যন্ত প্রায় এক হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ওই প্রদেশের বেশির ভাগ অঞ্চলই ভুমিকম্পে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছেন। দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে এ ঘটনায় ১৩০ মিলিয়ন ডলার জরুরি তহবিল প্যাকেজ অনুমোদন করেছেন। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, ইতিমধ্যে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ওষুধ, বিশুদ্ধ খাবার পানি এবং অস্থায়ী আশ্রয়ের প্রয়োজন। ভৌগোলিকভাবে পাপুয়া নিউ গিনির অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায়ই ভুমিকম্প আঘাত হানে। সূত্র : আল-অ্যারাবিয়া


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com