• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

প্রধানমন্ত্রী সাফজয়ী নারী ফুটবলারদের পুরস্কার দেবেন

প্রতিনিধি: / ৩৮২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

স্পোর্টস: দেশের ফুটবলে একের পর এক সাফল্য এনে দিচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা জাতীয় দল কিংবা বয়সভিত্তিক নারীদের জয়রথ চলছেই। আর তাতেই সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দেখা মিলছে বাঘিনীদের দাপটই। হোক সেটা দেশের মাঠে কিংবা বিদেশের মাটিতে। সেই ধারাবাহিকতা বজায় রেখে গেল পরশু দিন বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে নেপালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এরপর গত সোমবারই ফিরেছে দেশে। এর মধ্যেই এই দলকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার নেপালে সাফ শিরোপাজয়ী মেয়েদের প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৬ (বছর বয়স) এর নিচে যারা (অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল), তারা তো ভারতকে তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন। তাদেরকে আমি ডাকব এবং তাদেরকে ডেকে প্রাইজমানি দিয়ে উৎসাহিত করব।’ এ সময় সব দিক দিয়ে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্য লেখাপড়া-খেলাধুলা সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি।’ গত রবিবার নেপালে অনুষ্ঠিত হওয়া সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে নির্দিষ্ট সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। পরে টাইব্রেকারে ভারতীয় দলকে হারিয়ে নেপালের মাটিতে শিরোপা উৎসব করে বাংলাদেশের মেয়েরা। এরপর রাতটা সেখানে কাটিয়ে সোমবার সকালেই ধরেছিল দেশের পথ। দুপুরে এসে পৌঁছায় ঢাকায়। দেশের বিমানবন্দরে তাদের ফুল দিয়ে বরণ করে নেয় বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ ও ফেডারেশনের অন্য কর্মকর্তারা। পাশাপাশি চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ও কোচিং স্টাফদের মিষ্টি মুখও করান তারা। এ সময় বিমানবন্দরেই জয়ী দল, কোচ ও ট্রফিসহ ছবিও তারা তোলেন। এর আগে গেল ৮ ফেব্রæয়ারি ঢাকার কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ম্যাচ কমিশনারের ভুলে যুগ্ম চ্যাম্পিয়নশিপ ঘোষণা করা হয় বাংলাদেশ ও ভারতকে। মাস না ঘুরতেই সাফের আরেকটি টুর্নামেন্টের ফাইনালে এই দুই দেশ মুখোমুখি হলেও এবার শিরোপা এককভাবেই অর্জন করে নিয়েছে বাংলাদেশ


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com