• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৩
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

ফকরাবাদ হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২০২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার দুইজন শিক্ষক ও ৩৮ জন শিক্ষার্থী সহ মোট ৪০ জনের মাঝে এ কম্বল বিতরণ করেন।

 

কম্বল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিএম আলাউদ্দীন, ক্লাবের সদস্য ও ফকরাবাদ ঈদগাহ কমিটির সভাপতি এস এম শরিফুল ইসলাম শরীফ, মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ মফিজুল ইসলাম ও মাওঃ মারুফ বিল্লাহ, প্রতিষ্ঠানের কার্যকারী সদস্য মিত্র তেতুলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক এস এম আবু ছাদেক, সদস্য শিক্ষক এস এম মুরশিদ আলম, জাহিদ আলী সরদার, মাওঃ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব হাসমত গাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য উক্ত হাফিজিয়া মাদ্রাসাটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে হাটি হাটি পা পা করে ১৭টি বছর সুনামের সহিত অতিক্রম করেছে। বর্তমান মাদ্রাসাটিতে ৩৮ জন ছাত্র লেখাপড়ায় নিয়োজিত আছেন। এরমধ্যে বেশ কিছু ছাত্র এতিম রয়েছে। এই পর্যন্ত ৪৩ জন ছাত্র কুরআনের হাফেজ হয়ে বের হয়েছে।

 

প্রতিষ্ঠানটি লেখাপড়ার মান অত্যন্ত ভালো কিন্তু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কোন অনুদান পাইনি সে কারণে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষের। তাই মাদ্রাসাটি পরিচালনার জন্য সরকারি বেসরকারি সংস্থা সহ অর্থশালী ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবক সহ ছাত্রবৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com