• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ফতুল্লায় ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাহাঙ্গীর হোসেন / ৫৫৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

সদর উপজেলার ফতুল্লার ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার শেহাচরস্থ তক্কার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ লুৎফুন জনীন মিমি।

 

সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ, শিক্ষার্থীদের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মতিনুল ইসলাম মতিনের শুভেচ্ছা বক্তব্যে এলাকার সকল মুরুব্বি, যুবসম্প্রদায় ও সামাজিক ব্যাক্তিত্বদের ধন্যবাদ জানান। তিনি বলেন আপনারা আমার এবং আমাদের স্কুলের অনুপ্রেরণা। আজকে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সকল সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ।

 

আরো বক্তব্য রাখেন এই এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সমাজসেবক রুহুল আমিন সিকদার, শিক্ষানুরাগী সমাজসেবক মো. সেলিম মুন্সি, আবুল বাশার।

 

উপাধ্যক্ষ উম্মে খালেদা লিপির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ব্রাইট স্কুলের পরিচালক মাহবুবর রহমান রানা, বিশিষ্ট সমাজসেবক অলিউল্লা খোকন, নজরুল ইসলাম, মজিবুর রহমান, রওশন আক্তার ও নজরুল ইসলাম নজা প্রমূখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com