• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ফেরদৌস ওয়াহিদ ভক্তদের সুখবর দিলেন

প্রতিনিধি: / ৩৬৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: আগামী ২৬ মার্চ বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের জন্মদিন। জন্মদিন উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন এই শিল্পী। প্রকাশ পাবে তাঁর গাওয়া ‘ফেরদৌস ওয়াহিদের জীবনের গল্প’ শিরোনামের একটি গান। ‘জীবনটা সকাল দুপুর/জীবনটা মধ্যদুপুর/জীবনটা ঘুমের আগে জেগে ওঠার স্বপ্ন দেখা- এমন কথার গানটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন পিজিত মহাজন। সংগীত পরিচালনায় রয়েছেন ওয়াহিদ শাহীন। এটি প্রকাশ হবে এইচএম ভয়েসের ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গানের কথা ভালো লেগেছে বলেই এটি গেয়েছি। সুরও অসাধারণ হয়েছে। ভিডিওতে রয়েছে যতেœর ছাপ। গানটিতে অনেকেই জীবনের গল্প খুঁজে পাবেন। আশা করছি, শ্রোতাদের পছন্দ হবে গানটি।’ পিজিত মহাজন বলেন,“২০২৩ সালের শুরুর দিকে ‘ফেরদৌস ওয়াহিদের জীবনের গল্প’ গানটি রেকর্ড করেছি। পরে দৃশ্যধারণও হয়েছে। গানটি প্রকাশের জন্য উপযুক্ত একটি দিন খুঁজছিলাম। ভাবলাম শিল্পীর জন্মদিনে গানটি প্রকাশ করার উপযুক্ত সময়। এ কারণে ২৬ মার্চ এটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই জানেন ফেরদৌস ওয়াহিদ এখন নাগরিক জীবন ছেড়ে গ্রামে বসবাস করছেন। গানের ভিজুয়ালে তাঁর গ্রামীণ জীবন উঠে এসেছে। আশা করছি গান ওভিডিও সবার মন ভরাবে।” গত বছর শেষের দিকে একসঙ্গে ২২টি গান করার কথা ঘোষণা দিয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ। এবার ভক্তদের সুখবর দিলেন তিনি। তৈরি হয়েছে তাঁর সেইসব গান। গানগুলো পর্যায়ক্রমেপ্রকাশ হবে বলে জানা গেছে। নতুন গান ছাড়াও শিগগিরই ‘সন্ধ্যা মায়া’নামে একটি সিনেমা পরিচালনা করবেন ফেরদৌস ওয়াহিদ। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। নতুন শিল্পীদেরই বেশি দেখা যাবে তাঁর নির্মিতব্য এ সিনেমায়,এমনটিই জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com