• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

‘ফেলুবক্সী’তে পরী ‘লাবণ্য’ হয়ে আসছেন

প্রতিনিধি: / ৩৫৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বিনোদন: এক দশক ঢালিউডে কাটিয়ে এবার পা ফেলেছেন টালিউডে, কলকাতায়। মার্চের প্রথম ভাগেই খবরটা দিয়েছিলেন পরীমণি। শুরুটা হচ্ছে একটি রহস্য-রোমাঞ্চ গল্পের সিনেমা দিয়ে। নাম ‘ফেলুবক্সী’। এতে বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদার নামের আঁচ থাকলেও গল্পটা সেই সিরিজের নয়; বরং নতুন আঙ্গিকের। নির্মাণে দেবরাজ সিনহা। ইতিপূর্বে জানা গেছে, ছবিটিতে পরীমণির সঙ্গে আছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। সেখানকার গণমাধ্যম এই সময় সূত্রে জানা গেল, ২৯ মার্চ থেকে শুরু হয়েছে ছবিটির শূটিং। এর আগে ২৮ মার্চ শিল্পীদের লুক চূড়ান্ত করা হয়েছে। সেই সুবাদে প্রকাশ্যে এলো তাদের চরিত্ররূপ। ‘ফেলুবক্সী’তে পরীমণি অভিনয় করছেন লাবণ্য চরিত্রে। তার প্রকাশিত লুকে দেখা গেলÑ জিনসের সঙ্গে কালো টি-শার্ট পরেছেন নায়িকা, এর ওপর লাল সোয়েটার, বাঁধা চুল আর সানগøাসে ফুটিয়ে তুলেছেন দৃঢ় মনোভাব। ঠিক কী কারণে ছবিটি করতে রাজি হয়েছেন পরী? জবাব দিলেন এভাবে, লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবেন। এদিকে ‘ফেলুবক্সী’র চরিত্ররূপে পরীমণিকে দেখে বাহবা দিচ্ছেন তার অনুসারীরা। তার পোস্টে মাত্র ১৮ ঘণ্টায় প্রায় ৭০ হাজার রিঅ্যাকশন এসেছে। সঙ্গে হাজার হাজার ইতিবাচক মন্তব্য তো রয়েছেই। এই ছবির মূল চরিত্রে আছেন সোহম। যে বিশ্বের অত্যাধুনিক সব খবরাখবর রাখেন। সেই সঙ্গে বিভিন্ন রহস্যের কিনারা করে। আর গল্পের সেই রহস্যের মূলে থাকছেন পরী, এমনটাই জানালেন নির্মাতা দেবরাজ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com