• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বলিউড অভিনেত্রী রিচা সুখবর দিলেন

প্রতিনিধি: / ৩২৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউডে বিয়ের খবরের পাশাপাশি সংসারে নতুন অতিথির খবরও আসছে বেশ নিয়মিত। বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান আসা সময়ের অপেক্ষা। পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা ইয়ামি গৌতম। বলিপাড়ার হবু বাবা-মায়ের তালিকায় এ বার নাম লেখালেন আলি ফজল এবং রিচা চড্ডা। দুই থেকে তিন হতে চলেছেন এই দম্পতি। গত শুক্রবার সকালে ইনস্টাগ্রামের পাতায় নিজেই এই সুখবর দিয়েছেন আলি। দুটো ছবি পোস্ট করেছেন আলি। একটি ছবিতে রিচাকে মুগ্ধ চোখে দেখছেন তিনি। আর অন্য ছবিতে দু’জন থেকে তিন জন হওয়ার ইঙ্গিত। এই দুটো ছবি পোস্ট করে আলি লিখেছেন, ‘আমাদের দু’জনের পৃথিবীতে এক মৃদু হূদস্পন্দন সবচেয়ে বড় শব্দ হয়ে আসছে।’ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে বিয়ে করেন আলি এবং রিচা। ২০২০ সালেই চার হাত এক হওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির ধাক্কায় পিছিয়ে যায় বিয়ের অনুষ্ঠান। দু’বছর পর ঘর বাঁধেন তারা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছিল বিয়ের অনুষ্ঠান। রিচা ও আলির প্রেমকাহিনি ঘিরে তাদের অনুরাগীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ছিল। তাদের প্রেমকাহিনি ঠিক যেন রূপকথার গল্পের মতো। শোনা যায়, ২০১২ সালে ‘ফুকরে’ সিনেমার সেটে প্রথম বার একে অপরের মুখোমুখি হন রিচা ও আলি। প্রথম দেখাতেই নাকি তারা মন দেওয়া-নেওয়া করে ফেলেছিলেন। ২০১২ সালে প্রথম দেখা হলেও তাদের প্রেমকাহিনির শুরু তারও বেশ কয়েকটি বছর পরে। ২০১৫ সালে ওই তারকা জুটি ‘ডেট’ করা শুরু করেন বলে জানা যায়। কিন্তু রীতিমতো গোপন রাখেন সম্পর্কর কথা। শোনা যায়, প্রেম নিবেদনের জন্য ‘আই লভ ইউ’ প্রথম বলেন রিচাই। নায়িকার সঙ্গে তার বাড়িতে বসে ‘চ্যাপলিন’ দেখছিলেন আলি। সে সময় আচমকাই আলিকে প্রেম নিবেদন করেন রিচা। প্রথম ‘আই লভ ইউ’ বললেও বিয়ের প্রস্তাব প্রথম দেন আলি। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মালদ্বীপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন নায়ক। তারপর হাঁটু মুড়ে রিচার হাত ধরে বিয়ের প্রস্তাব দেন আলি। সেই প্রেম পরিণতি পেয়েছিল বছর দুয়েক আগে। এ বার জীবনের অন্য একটি অধ্যায় শুরু হতে চলেছে রিচা-আলির জীবনে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com