• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান- সাবেক এমপি হাবিব

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৫০৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষের দুঃসময়ে পাশে থেকেছেন। জাতীকে মুক্ত করতে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনিই স্বাধীনতার ঘোষক। মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র দখল করে তিনি স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। তার কথায় বিশ^াস করে হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সাতক্ষীরার তালায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।

 

সোমবার (২০ জানুয়ারী) বেলা ১২ টায় তালা পুরতোন বি দে হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি’র আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

র‌্যালী পূর্ব আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ- সভাপতি গোলাম মস্তোফা, য্গ্মু সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু, সাবেক সাধারণ সম্পাদক স ম ইায়াছিনউল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জাসাসের সাধারণ সম্পাদক রাসেল বিশ^াস, যুবনেতা জোয়াদ্দার ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com