• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে নিরাপত্তা জোরদার, অভিযানে যুক্ত হলো সাঁজোয়া যান

প্রতিনিধি: / ৩৯৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

পার্বত্য জেলা বান্দরবানে আতঙ্ক সৃষ্টি করা সন্ত্রাসী গোষ্ঠী কুচি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) বিরুদ্ধে যৌথভাবে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রুমা-থানচি উপজেলায় কেএনএফ এর লাগাতার সন্ত্রাসী কর্মকান্ড দমনে যুক্ত করা হয়েছে চারটি সাঁজোয়া যান (এপিসি)। গত রোববার রাতে চারটি সাঁজোয়া যান (এপিসি) বান্দরবান শহরে প্রবেশ করে এবং সকালে বান্দরবান পৌর এলাকায় টহল দিয়ে যানগুলোর মধ্যে একটি রুমা এবং একটি থানচি উপজেলার উদ্দেশে রওনা দেয়। এদিকে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। জেলা সদরের পাশাপাশি বান্দরবান থেকে রুমা, থানচি ও রোয়াংছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য মোতায়েনের কাজ চলমান রয়েছে। সকাল থেকে বান্দরবান সদর থানার সামনে থেকে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রচুর সদস্যকে গাড়িতে করে উপজেলা পর্যায়ে অভিযানে অংশ নিতে দেখা যায়। হঠাৎ করে বান্দরবানের এমন অবস্থায় আতঙ্কিত সাধারণ জনগণ। দুর্নীতি প্রতিরোধ কমিটির বান্দরবান জেলার সভাপতি অংচ মং মারমা বলেন, সন্ত্রাসী গোষ্ঠীদের এমন আচরণে আমরা ভীত, প্রশাসনের উচিত নিরাপত্তা আরও জোরদার করা এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দেওয়া। এদিকে রুমা, থানচি ও রোয়াংছড়িতে নিরাপত্তার কারণে সোনালী ও কৃষি ব্যাংকের লেনদেন কার্যক্রম সাময়িক স্থগিত থাকায় বান্দরবান জেলা সদরের ব্যাংকগুলোতে অতিরিক্ত গ্রাহকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে সোনালী ব্যাংকের বান্দরবান প্রধান শাখায় গ্রাহকের ভিড় এতটাই বেড়েছে যে লাইন মূল সড়কে অনেক গ্রাহককে অবস্থান করতে হচ্ছে। এদিকে বান্দরবানের বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, বান্দরবানের বর্তমান পরিস্থিতি প্রশাসনসহ সরকারের ঊর্ধ্বতন সবার নজরে রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে এবং সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসক আরও বলেন, ঘটনার পর আমরা প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সচেতন করে দিয়েছি এবং যেকোনো ঘটনা মোকাবিলায় সবাইকে সচেষ্ট থাকার আহবান জানিয়েছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com