• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বাপ্পী চৌধুরী নিপুণের প্যানেল থেকে লড়বেন

প্রতিনিধি: / ২৭৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

বিনোদন: ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী এবার নির্বাচনের মাঠে। আর মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে দুইটি প্যানেল হচ্ছে। ইতোমধ্যে দুইটি প্যানেলই তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এবারের নির্বাচনে নিপুণের প্যানেলের হয়ে অংশ নিতে যাচ্ছেন বাপ্পী চৌধুরী। এমনটা গণমাধ্যমে নিশ্চিত করেছেন নায়ক নিজেই। বাপ্পী চৌধুরী জানান, অনেকটা অনুরোধেই নির্বাচনে অংশ নিতে হচ্ছে। তিনি কলি-নিপুণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে গত মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর আগে গতবার নিপুণের প্যানেলে এই পদে নির্বাচন করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন। সেই পদেই এবার নির্বাচন করবেন বাপ্পী। উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন খোরশেদ আলম খসরু। ইতোমধ্যে এই নির্বাচন ঘিরে জমে উঠেছে চলচ্চিত্রপাড়া। চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে একটি প্যানেলে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com