• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বুধহাটায় জাল ভোট নিয়ে ফলাফল ঘোষণা বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
ফলাফল ঘোষণা বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে মাত্র ১৫ মিনিট ভোট গ্রহনের পর প্রতিপক্ষের হামলায় বন্ধ হয়ে যাওয়া, ভোট অনু্ষ্ঠানে জাল ভোট দেয়া এবং ১৪৪ ধারায় ভোট বন্ধ হওয়ার পরও ভোট গণনার প্রহসনের ফলাফল বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী খোরশেদ আলম গতকাল সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব। ২৯ জানুয়ারী বেউলা সাইক্লোন শেল্টার মাঠে নির্বাচনে আমি সাধারণ সস্পাদক প্রার্থী ছিলাম। ১৫ মিনিট ভোট চলার পর বিদ্রোহী গ্রুপ হামলা চালালে ভোট গ্রহন বন্ধ হয়ে যায়। লোকজন ছত্রভঙ্গ হয়েগেলে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মামুনের নেতৃত্বে সোহাগের সহযোগিতায় তাদের লোকজন আমার এজেন্ট নাজমুল ও আমার সহযোগি তারিকুলকে মারপিট করে তাড়িয়ে দেয়া হয়। এবং আমাকে ও আমার লোকজনের উপর হামলা করলে ভীতসন্ত্রস্থ হয়ে পড়ি। এসময় তারা ব্যারট পেপার ছিনিয়ে নিয়ে ইচ্ছেমত তার পক্ষে সীল মেরে বাক্সে ভরতে থাকে।
অনুমান শতাধিক ব্যালট ভরার পর প্রশাসন ১৪৪ ধারা জারী করে সকল কার্যক্রম বন্ধ করে দিলে সকলে সেখান থেকে চলে যায়। আমি এজেন্টসহ আহতদের নিয়ে হাসপাতালে যাই। পরে জানতে পারি জাল ভোট ভরা বাক্স আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে নিয়ে ভোট গণনার নামে প্রহসন করা হয়। ৪৯০ ভোটারের মধ্যে ১০০ পোল না হলেও ১৮১ ভোট পোল দেখিয়ে মামুন ১৩৪ ভোট ও আমি ৪৫ ভোট পেয়েছি ঘোষণা করা হয়। ৬ ঘন্টার স্থলে আধা ঘন্টা ভোট গ্রহন করা হয় এবং ভোট অনুষ্ঠান বন্ধ করার পরও কিভাবে ফলাফল ঘোষনা করা হলো আমার বোধগম্য নয়। তাছাড়া ভোট বাক্স খোলার সময় বক্সে সীলগালাও ছিলনা বলে জানতে পেরেছি। তিনি আরও বলেন, ওয়ার্ড কমিটি গঠনের সময়ও অনিয়ম করা হয়েছে। জেলা আহবায়ক ও যুগ্ম আহবায়ককে আশাশুনিতে এনে ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে আমাদের গঠিত কমিটি বাদ দিয়ে ইউনিয়ন সদস্য সচিবের পকেট কমিটিতে আমার স্বাক্ষর করতে বাধ্য করা হয়। পরে দেখেছি ঐ কমিটিতে আওয়ামীলীগের লোক ঢোকানো হঢেছে।
আমি উপজেলা আহবায়ক ও সদস্য সচিবকে বিষয়টি জানালে বিষয়টি দেখবেন বলে আশ্বস্থ করা হলেও এখনো করা হয়নি। আমি একজন ত্যাগী নেতা। হামলা মামলায় জর্জরিত। জেল খেটেছি। অসম্পূর্ণ নির্বাচন, হামলায় পন্ড হওয়া ও ১৪৪ ধারা জারী করে বন্ধ হয়ে যাওয়ার পরও ফলাফল ঘোষনা বাতিল করা, পুনরায় ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের ব্যবস্থা নিতে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে জোর দাবী জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com