• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বুবলী-পরীর দ্বন্দ নিয়ে মুখ খুললেন বর্ষা

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

বিনোদন: একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষে কয়েকদিন আগেই একটি ভিডিও পোস্ট করে কটাক্ষের মুখে পড়েন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ভিডিওটি প্রকাশের পরই তাকে ইঙ্গিত করে স্ট্যাটাস দেন চিত্রনায়িকা পরীমণি। এর অবশ্য জবাবও দেন বুবলী। এরপর আবার পাল্টা খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন পরীমণি। বুবলী-পরীমণির এই ভার্চুয়াল যুদ্ধের মধ্যেই একই দিন বিকালে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেন আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাস। পোস্টে এ নায়িকা লেখেন, ‘উফ কি সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’ সোশ্যাল মিডিয়ায় এভাবে যখন ভার্চুয়াল যুদ্ধ চলছে, সেই সময় এই ইস্যু নিয়ে কথা বললেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। স¤প্রতি কেনাকাটা করার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, প্রতিযোগিতা হলে সেটি কেবলই কাজ নিয়ে হওয়া উচিত। ব্যক্তিচর্চায় কখনো সম্মান আসে না। বরং এতে আরও হিংসা-বিদ্বেষ তৈরি হয়। বুবলী-পরীর মধ্যকার চর্চার ব্যাপারে জানতে চাইলে নায়িকা বর্ষা বলেন, আমি আসলে এসবের মধ্যে একদমই থাকতে চাই না। কারণ, আমারও সন্তান আছে। সন্তানদের প্রসঙ্গে এভাবে কথা বলা উচিত নয়। এসব যদি ভবিষ্যতে সন্তানরা দেখে, তাহলে লজ্জা পাবে তারা। তার ভাববে, মা ও তার কলিগরা কী করতো এসব? এ জন্য এসব এড়িয়ে চলা ভালো বলে মনে করি আমি। এছাড়া আসন্ন ঈদ প্রসঙ্গ উঠতেই বর্ষা জানান, ঈদ কিংবা যেকোনো উৎসব-আয়োজনেই নিজ হাতে সবার জন্য রান্না করতে পছন্দ করেন তিনি। স্বামী অনন্ত জলিল তার রান্না পায়েস খেতে ভীষণ পছন্দ করেন। এ জন্য পায়েসই বেশি রান্না করা হয়। আর এবারের ঈদে পরিবার নিয়ে তুরস্ক পাড়ি জমাবেন। সেখানে ছুটি কাটাবেন এবং একই সঙ্গে সিনেমার কাজ করবেন বলেও জানান এ অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com