• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

‘বেসামাল’ হয়ে ফিরলেন পূজা শোক সামলে

প্রতিনিধি: / ২৯০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বিনোদন: কিছুদিন আগেই মা হারিয়েছেন। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি চিত্রনায়িকা পূজা চেরি। এরমধ্যেই প্রকাশ্যে এল তার আসন্ন সিনেমার গান। সেই গানের প্রমো শেয়ার করে ফেসবুকে নায়িকা লিখেন, ‘মা তোমার আশীর্বাদ নিয়ে আমি আবার কাজে ফিরে গেলাম । পাশে থেকো মা।’প্রমোর পর উন্মুক্ত হয়েছে ‘বেসামাল’ শিরোনামের আইটেম গানটি। গান উন্মোচনের মাধ্যমেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো ঈদে মুক্তি পাবে ‘লিপস্টিক’ সিনেমা। এরমধ্যে গত রোববার সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান। তিনি জানান, ‘আমরা ঈদেই মুক্তি দেব এমন সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল। কেবল সেন্সর ছাড়পত্রের জন্য অপেক্ষা করেছি। সেন্সর ছাড়পত্র হাতে পেয়েই আমাদের সিনেমার ব্যয়বহুল বেসামাল গানটি প্রকাশের মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিলাম।’পূজা চেরি বললেন, ক’দিন আগেই মাকে হারালাম। যে আমার আমার পৃথিবী । সেই মা এখন আমার সঙ্গে নেই। এমন সময়ে চারদিকে অন্ধকার লাগছে। ঠিক এই সময়ে লিপস্টিক ঈদে মুক্তির খবর এলো। এখন সিনেমাটা নিয়েই ব্যস্ত থাকব। মা হারানের শোক কাটিয়ে উঠার চেষ্টা করব।’ ‘বেসামাল’ গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্নেহা ভট্টাচার্য। ‘লিপস্টিক’ সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। এখানে আরও রয়েছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com