• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মঞ্চ কাঁপাতে ঢাকায় আসছেন জ্যাকলিন

প্রতিনিধি: / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ঢাকার মঞ্চ কাঁপাতে আসছেন বলিউড তারকারা। ইতিমধ্যেই খবর ছড়িয়ে পড়েছে বিনোদন পাড়ায়। তার আগে চলছে জরিপ। কাদের দেখতে চান ঢাকার দর্শক? দর্শকের পছন্দেই সাজানো হবে মঞ্চ। সে দৌড়ে ইতিমধ্যেই বলিউড সুপারস্টার শাহিদ কাপুর এগিয়ে আছেন রণবীর সিং এর চেয়ে। এবার ফেসবুকে নতুন পোল ছাড়লেন টিএম নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। একদিকে বলিউডের সেনসেশান কৃতি শ্যানন অন্যদিকে শ্রীলংকান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। জনপ্রিয় দুই নায়িকার মধ্যে কাকে দেখতে চান বাংলাদেশের মাটিতে? এমন প্রশ্নের উত্তরে ইতিমধ্যেই ভোট দিতে শুরু করেছেন দর্শকরা। তাপসের ফেসবুক পেজে প্রকাশিত পোল এ এখন পর্ন্ত ৬৪% ভোট পেয়ে এগিয়ে আছেন জ্যাকলিন। অন্যদিকে ৩৪% ভোট নিয়ে পিছিয়ে আছেন কৃতি। তবে, কৃতি ভক্তদের এখনো হতাশ হওয়ার কারণ ঘটেনি। উন্মুক্ত পোলটিতে যে কেউ গিয়ে পছন্দের তারকাকে ভোট দিয়ে আসার সুযোগ থাকছেই। অন্যদিকে ঢাকাই দর্শকদের ভোটে রণবীর সিং পেয়েছেন মাত্র ১৯ শতাংশ ভোট। ৮১ শতাংশ ভোট নিয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন শাহিদ কাপুর। ঢাকার মঞ্চে বলিউড তারকাদের সবচেয়ে বড় পারফর্মেন্স-শো এর আয়োজন করতে চলেছেন ‘পাওয়ার কাপল’খ্যাত তাপস-মুন্নি তথা টিএম। চলতি বছরই এ ইভেন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে। জানা যায়, আসছে সেপ্টেম্বরেই এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার আয়োজন ও প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে বছরের শুরু থেকেই।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com