• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাতৃহারা শুভ ও বাপ্পী এক দিনের ব্যবধানে

প্রতিনিধি: / ২৭০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বিনোদন: কাজী শুভ ও বাপ্পী চৌধুরী; ঢাকাই শিল্প জগতের পরিচিত মুখ। একজন গানে পেয়েছেন সাফল্য, আরেকজন নায়ক হিসেবে কাজ করছেন অনেক বছর ধরে। এই সপ্তাহে মাত্র এক দিনের ব্যবধানে জীবনের সবচেয়ে বড় দুঃখের সম্মুখীন হয়েছেন তারা। মা হারিয়েছেন এই গায়ক ও নায়কদ্বয়। গত রবিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজী শুভর মা ফাতেমা খাতুন। খবরটি গায়ক নিজেই সোশ্যাল হ্যান্ডেল মারফত নিশ্চিত করেন। এরপর সংগীত অঙ্গনের অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়েছেন। জানা গেছে, বরিশালের গৌরনদীর দক্ষিণ বিজয়পুরে পারিবারিক কবরস্থানে ইতোমধ্যে কাজী শুভর মাকে দাফন করা হয়েছে। অন্যদিকে গতকাল মঙ্গলবারের সকালটা বিষাদের কাঁধে ভর দিয়ে এসেছে নায়ক বাপ্পী চৌধুরীর জন্য। এ দিন ভোরে তার মা স্বপ্না সাহা মারা গেছেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, নায়কের মা দীর্ঘ দিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কিছু দিন আগেই তাকে ভারত থেকে চিকিৎসা করিয়ে আনা হয়েছিল। কিন্তু আশানুরূপ উন্নতি হয়নি। তাই রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপ্না সাহা। মাতৃহারা শোকে মানসিকভাবে ভেঙে পড়েছেন বাপ্পী। তাই বিষয়টি নিয়ে আপাতত কিছু বলেননি। উল্লেখ্য, নারায়ণগঞ্জের সন্তান বাপ্পী চৌধুরীর সিনে ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে। এরপর তাকে দেখা গেছে ‘জটিল প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘সুইটহার্ট’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘নায়ক’, ‘শত্রæ’ ইত্যাদি ছবিতে। কাজী শুভ আগে ছিলেন ব্যান্ড ‘দূরবীন’র সদস্য। পরে একক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার কণ্ঠে ফোক ও আধুনিক ঢঙের বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘মন পাজরে’, ‘রসিক আমার’, ‘সোনা বউ শুনছোনি’, ‘মেলা থেকে বউ এনে দে’ ইত্যাদি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com