• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

‘মাহনুর বালোচ’ বেফাঁস মন্তব্য করে কটাক্ষের সম্মুখীন

প্রতিনিধি: / ৭৯৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: সারা বিশ্ব জুড়েই বলিউড বাদশা শাহরুখ খানের ভক্ত। এবার তাকে নিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন পাকিস্তানি অভিনেত্রী ও পরিচালক মাহনুর বালোচ। যার কারণে শাহরুখের ভক্তরা অভিনেত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বলিউডের ‘কিং অফ রোম্যান্স’ শাহরুখ খানকে নিয়ে বেফাঁস মন্তব্য করে শাহরুখ ভক্তদের চটিয়ে বসলেন পাকিস্তানি অভিনেত্রী পরিচালক ও মাহনুর বালোচ। সম্প্রতি একটি একটি সাক্ষাৎকারে শাহরুখের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেন মাহনুর। তিনি বলেন, ‘‘শাহরুখ খানের ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয়। কিন্তু ‘সুন্দর দেখতে’ বলতে যা বোঝায় তিনি কোনো ভাবেই সেটা নন।’’ শাহরুখের অভিনয় প্রসঙ্গে আগেও মন্তব্য করেছিলেন মাহনুর। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ওর অভিনয় দক্ষতা নেই। তবে উনি খুব দক্ষ ব্যবসায়ী। নিজের প্রচারটা ভালই জানেন।’’ এরই সঙ্গে মাহনুর বলেন, ‘‘এটা আমার ব্যক্তিগত মতামত। আমি ভুলও হতে পারি।’’ অভিনেত্রীর এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তাকে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। কেউ লিখেছেন, ‘‘সারা বিশ্ব শাহরুখকে চেনেন। কিন্তু আপনি কে?’’ আবার কারও কথায়, ‘‘প্রচারের আলোয় আসার সব থেকে ভাল পথ হল বৈগ্রহিক অভিনেতা শাহরুখের বিরুদ্ধে কথা বলা।’’ নব্বইয়ের দশকের শুরুত দিকে মূলত টিভি বিজ্ঞাপনে অভিনয়ে হাতেখড়ি হয় মাহনুরের। এরপর একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ শাহিদ আফ্রিদি’ ছবিতে অভিনয় করেন মাহনুর।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com