• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

‘মুজিব’ সিনেমা সারা দেশে বিনামূল্যে দেখা যাবে

প্রতিনিধি: / ৩৮৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: শনিবার থেকে সারা দেশে উন্মুক্ত প্রদর্শন হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। আরিফিন শুভ অভিনীত শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশ ও ভারত সরকার। স¤প্রতি এক সংবাদ সম্মেলনে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন বলেন, ‘জাতির পিতার জীবনীর ওপর নির্মিত এই চলচ্চিত্র সারা দেশের মানুষের দেখার ব্যবস্থা করা উচিত। বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা যে জায়গায় চলচ্চিত্রটি প্রদর্শন করা হলে দর্শকদের দেখতে সুবিধা হবে সেই জায়গাগুলো নির্ধারণ করেছেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গেও আলোচনা করা হয়েছে। জেলা ও উপজেলা শহরের তথ্য অফিসাররা যে এলাকায় চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে তা আগের দিন ওই এলাকার জনগণকে মাইকিং করে জানিয়ে দেবেন।’ এর আগে গেল বছরের ১৩ অক্টোবর বাংলাদেশে ও ২৮ অক্টোবর ভারতে মুক্তি পায় আলোচিত এই সিনেমাটি। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে। ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com