• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মোশাররফ করিম এবার ঢাকাই গ্যাংস্টার ?

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিনোদন: বছর জুড়ে টিভি নাটকে তুমুল ব্যস্ত মোশাররফ করিম। ওটিটির রাজ্যে তিনি ওসি হারুন কিংবা মোবাররক উকিল নামে খ্যাত! জানুয়ারিতে ‘হুব্বা’ নামে কলকাতার একটি সিনেমায় অভিনয় করছিলেন মোশাররফ। যেটি দুই বাংলা জুড়ে মুক্তি পেয়েছিল। সেখানে হুগলী জেলার ভয়ঙ্কর মাফিয়া হুব্বা শ্যামল হয়েছিলেন ভার্সেটাইল এই অভিনেতা। আসন্ন ঈদে আবার মোশাররফের আরেক ছবি ‘চক্কর ৩০২’ মুক্তির অপেক্ষায়। এবার জানা গেল মোশাররফের নতুন আরো একটি সিনেমার খবর। কদিন আগে ঘোষণা দেয়া হয়, আবু হায়াত মাহমুদের প্রথম ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ (আমি কালা)। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে কে থাকছেন, তা নিশ্চিত করা হয়নি। এবার জানা গেল, সেই ছবিতে অন্ধকার জগতের মাফিয়া হিসেবে থাকবেন মোশাররফ করিম। পশ্চিমবঙ্গের পর এবার তাকে দেখা যাবে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড মাফিয়া হিসেবে! যদিও এই সিনেমাটিতে মোশাররফের সঙ্গে লিখিত চুক্তি হয়নি, তবে মৌখিকভাবে সিনেমাটি করবেন বলে পরিচালককে জানান মোশাররফ করিম। পরিচালকের ঘনিষ্ঠসূত্রে এমনটাই জানা গেছে। এই অভিনেতার থাকার বিষয়টি ঘোষণা দেয়ার জন্য আরও সময় নিতে চান পরিচালক আবু হায়াত মাহমুদ। নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে বহু কুখ্যাত নাম! তাদের কেউ বিদেশ পাড়ি দিয়েছেন, কেউ আবার ক্রস ফায়ারে নিহত হয়েছেন! ঢাকার সেই ভয়ঙ্কর অধ্যায়ের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমা, যার ট্যাগ লাইন হচ্ছে ‘আমি কালা’। পরিচালক আগেই জানান, ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ (আমি কালা) তৎকালীন সত্য ঘটনায় অনুপ্রাণিত হয়ে নির্মাণের উদ্যোগ নেয়া। এটি মূলত ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প। অপরাধীদের ভয়ঙ্কর জীবনের পাশাপাশি তুলে ধরা হবে প্রেম ভালোবাসা ইমোশন। আগামী মে-মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা আছে। পরিচালকের কথা, যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই বড় বাজেটের কাজ হবে এটি। আড়াই’শ নাটক নির্মাণের অভিজ্ঞতা প্রথম সিনেমায় কাজে লাগাতে চাই। অন্যান্য চরিত্রে আরো থাকবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, সংগীতশিল্পী প্রীতম আহমেদ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com