• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মৌসুমীর নতুন সিনেমা ঈদে আসছে

প্রতিনিধি: / ২৯১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিনোদন: প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী একসময় অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর প্রতিবছরই তার অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। ঢাকাই সিনেমায় একসময় অন্যতম আলোচিত নায়িকা ছিলেন তিনি। তবে, বর্তমান সময়ে এসে অভিনয় কম করলেও সিনেমা থেকে দূরে নন মৌসুমী। দীর্ঘবিরতির পর তার অভিনীত নতুন সিনেমা ‘সোনার চর’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। প্রযোজনা করেছেন জাহাঙ্গীর সিকদার। প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘এবারের ঈদের জন্য সিনেমাটি মুক্তির সবকিছু চূড়ান্ত করেছি। মৌসুমীর আলাদা একটা দর্শক আছে। আরও ভালো ভালো অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন সিনেমায়। গল্পটাও চমৎকার। আশা করছি দর্শকরা সোনার চর দেখবেন।’ মৌসুমী বলেন, ‘সোনার চর খুব ভালো একটি গল্পের সিনেমা। আমারও অভিনয় করে ভালো লেগেছে। দর্শকরা দেখলেই পরিশ্রমটুকু সার্থক হবে।’ তিনি আরও বলেন, ‘ভালো গল্পের আবেদন সবসময় আছে। সোনার চর ভালো গল্পের সিনেমা।’ দুই বছর আগে মৌসুমী অভিনীত ‘দেশান্তর’ ও ‘ভাঙন’ সিনেমা দুটি মুক্তি পেয়েছিল। খুব প্রশংসা কুড়িয়েছিলেন তিনি এ দুটি সিনেমায় অভিনয় করে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com