• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

যারা ‘গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২৪’ পেল

প্রতিনিধি: / ৪০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪’। গত রোববার ‘৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড’-এ অনুষ্ঠানে জমকালো আয়োজনের মাধ্যমে বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সঙ্গীত তারকাদের সম্মানিত করা হয়েছে। দি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বছরের সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম ‘মিডনাইটস’-এর জন্য সেরা অ্যালবামের পুরস্কার জয় করেন এই গায়িকা। রেকর্ড অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মাইলি সাইরাস তার ‘ফ্লাওয়ার’ অ্যালবামের জন্য। সেরা একক পারফরম্যান্সের পুরস্কারও (ফ্লাওয়ার) ঘরে তুলেছেন গায়িকা। সেরা ‘আর এÐ বি’ গানের বিভাগের পুরস্কার ঘরে তুলেছেন সর্বোচ্চ মনোনয়নপ্রাপ্ত এসজেডএ (স্নুজ)। সেরা প্রগতিশীল ‘আর এÐ বি’ অ্যালবামের (স্নুজ) পুরস্কারও ঘুরে তুলেছেন এসজেডএ। ফোবি ব্রিজার্স-এর সঙ্গে সেরা যৌথ পারফরম্যান্সের পুরস্কারও ঘরে তুলেছেন এসজেডএ। সেরা আঞ্চলিক অ্যালবাম নির্বাচিত হয়েছে ক্যারল-জি’র ‘মানানা ছেরা বনিতো।’ বছরের সেরা নতুন আর্টিস্ট নির্বাচিত হয়েছেন ভিক্টোরিয়া মনেট। সেরা ফোক অ্যালবামের পুরস্কার জিতেছেন জনি মিচেল (জনি মিচেল এট নিউপোর্ট)। সেরা র‌্যাপ অ্যালবাম নির্বাচিত হয়েছে কিলার মাইকের ‘মাইকেল।’ সেরা রক পারফরম্যান্সের বিজয়ী হয়েছেন বয়জিনিয়াস (নট স্ট্রং এনাফ)। এছাড়াও অন্যান্য ক্যাটাগরীতে বছরের সেরা পারফরমারদের দেওয়া হয়েছে গ্র্যামির পুরস্কার। মোট ৯৪টি বিভাগে বছর সেরা পুরস্কার জিতেছেন তারা। ট্রেভর নোহ’র সঞ্চালনায় এ বছর গ্র্যামি মঞ্চে পারফরম্যান্স করে দর্শক মাতিয়েছেন এসজেডএ, বিলি জোয়েল, জনি মিচেল, ডুয়া লিপা, লুক কম্বস এবং বার্না বয়ের মতো তারকারা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com