• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

যারা ফোর্বসের ‘বিলিয়নেয়ার তারকা’র তালিকায় স্থান পেলেন

প্রতিনিধি: / ৩২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: বিশ্বের সবচেয়ে ধনী তারকা বিলিয়নেয়ারদের সর্বশেষ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ম্যাগাজিন ফোর্বস। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই তালিকায় টেলর সুইফট, স্টিভেন স্পিলবার্গ, কিম কারদাশিয়ান, জে-জেড, রিহানার মতো তারকারা রয়েছেন। সদ্য প্রকাশিত তালিকায় সবচেয়ে ধনী তারকা বিলিয়নেয়ারদের সম্মিলিত মূল্য ৩১ বিলিয়ন। যার মধ্যে ১.১ বিলিয়ন নিয়ে তালিকার ১৪ নম্বরে রয়েছেন হালের সেনসেশান টেলর সুইফট। পপকুইন রিহানা নেই ১.৪ বিলিয়ন ডলার নিয়ে ৯ নম্বরে এবং কিম কারদাশিয়ান ১.৭ বিলিয়ন সম্পদের সাথে ষষ্ঠ স্থানে রয়েছেন তালিকায়। মার্কিন প্রযোজক ডিক ওফ ১.২ বিলিয়ন সম্পদ নিয়ে তালিকার ১৩তম স্থানে রয়েছেন। আমেরিকান অভিনেত্রী এবং নির্মাতা টাইলার পেরি ১.৪ বিলিয়ন সম্পদ নিয়ে ৮ নম্বরে রয়েছেন। নিউজিল্যান্ডের নির্মাতা পিটার জ্যাকসন যিনি ‘লর্ড অফ দ্য রিংস’ এবং ‘হোবিট’ ফ্র্যাঞ্জাইজির জন্য বিখ্যাত, ১.৫ বিলিয়ন সম্পদ নিয়ে তালিকার ৭ নম্বরে অবস্থান করছেন। বিশ্বখ্যাত পপতারকা ও রিহানার স্বামী জে-জেড ২.৫ বিলিয়ন সম্পদে তালিকার ৫ নম্বরে রয়েছেন। প্রবীন মার্কিন সঞ্চালক অপরাহ ওইনফ্রে ২.৮ বিলিয়ন সম্পদ নিয়ে চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন। ‘জুরাসিক পার্ক’ জগতের নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ৪.৮ বিলিয়ন সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফোর্বসের তারকা বিলিয়নেয়ারের তালিকায়। তালিকার প্রথম স্থানে রয়েছেন স্টার ওয়ার্স পরিচালক জর্জ লুকাস, যার সম্পদের পরিমান ৫.৫ বিলিয়ন। ফোর্বস ২০২৪ সালের বিলিয়নিয়ারদের যে তালিকা প্রকাশ করেছে তাতে ৭৮টি দেশের ২ হাজার ৭৮১ জন বিলিয়নিয়ারের নাম রয়েছে। তালিকায় প্রথম স্থানে রয়েছেন ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তাঁর সম্পদের পরিমান ২৩৩ বিলিয়ন ডলার। ১৯৫ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইলন মাস্ক। তৃতীয় অবস্থানে রয়েছেন জেফ বেজস যার সম্পদের পরিমান ১৯৪ বিলিয়ন ডলার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com