• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

রাকুল-জ্যাকির চার হাত এক হল

প্রতিনিধি: / ২৪৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বহু বছর ধরে প্রেম ও ডেটিংয়ের পর আজ বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি। ভারতের গোয়ায় পাঞ্জাবি রীতি মেনে বিয়ে সারেন তাঁরা। বিয়েতে দুই পরিবারের সদস্যদের বাইরে দেখা গেছে একাধিক বলিউড তারকাকে। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে বসে তাঁদের বিয়ের আসর। পরিবার, ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের বাইরে উপস্থিত ছিলেন শিল্পা শেঠি, অক্ষয় কুমার, টাইগার শ্রæফ, বরুণ ধাওয়ান, অনন্যা পাÐে, আদিত্য রায় কাপুর, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান প্রমুখ। গত সোমবার থেকে তাঁদের বিয়ের অনুষ্ঠানিকতা শুরু হয়। গত সোমবার হলুদ ও মঙ্গলবার সংগীত অনুষ্ঠান হয়। উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান প্রেমিক জ্যাকি ভগনানি। এর পর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে দুজনকে। রাকুল প্রীতকে সর্বশেষ ‘থ্যাংক গড’ সিনেমায় দেখা গেছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়্যাল ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় পাওয়া যাবে। এতে কমল হাসানের বিপরীতে অভিনয় করেছেন প্রীত। কমল হাসান ছাড়াও এতে আরো অভিনয় করেছেন ববি সিমহা ও প্রিয়া ভবানী। সিনেমাটির প্রথম ভাগ মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল ও কন্নড় ভাষার সিনেমাতেও তুমুল জনপ্রিয় রাকুল প্রীত। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে তিনি দক্ষিণ ভারতের সিনেমায় পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। বলিউডেও বেশ সফল তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com