• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

রাকুল প্রীত সিং সিদ্ধান্ত বদলালেন

প্রতিনিধি: / ৩৯১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: আগামী বুধবার সাতপাকে বাঁধা পড়ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাকুল প্রীত সিং। কথা ছিল, জ্যাকি ভাগনানির সঙ্গে তিনি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন দেশের বাইরে। তবে শেষ পর্যন্ত রাকুল পরিকল্পনা বদলালেন। গোয়ার বিলাসবহুল হোটেল আইটিসি গ্র্যান্ডে হবে সব আয়োজন। গত বছরের শেষের দিকে এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন- যাদের জাঁকজমক করে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য আছে, তারা যেন দেশের কোথাও সেই আয়োজন করেন। তবেই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। সেই আহŸানে সাড়া দিতেই শেষ মুহূর্তে এসে এমন সিদ্ধান্ত নিলেন রাকুল। ২৪৬ কক্ষের আইটিসি গ্র্যান্ডে ইন্দো-পর্তুগিজ কারুকাজের ছোঁয়া আছে। এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানায়, রাকুল-জ্যাকির বিয়েতে নিমন্ত্রিত অতিথির তালিকা সীমিত। বিশেষ অতিথি ছাড়া উপস্থিত থাকবেন পরিবার-পরিজন আর বন্ধুরা। বিয়েতে এলাহি আয়োজন থাকলেও অনুষ্ঠান হবে একেবারেই পরিবেশবান্ধব পদ্ধতিতে। থাকছে কিছু নিয়ম-কানুন। কার্বনের আধিক্য অর্থাৎ ‘কার্বন ফুটপ্রিন্ট’ কমাতে আতশবাজি ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বিয়ের কার্ডও নীল-সাদা রঙে করা হয়েছে। এ ছাড়া কাউকে সরাসরি উপস্থিত হয়ে নিমন্ত্রণ করেনি দুজনের পরিবার। অনুষ্ঠানে চারাগাছ লাগানোর পরিকল্পনাও করছেন রাকুল-জ্যাকি। ধারণা করা হচ্ছে, সাতপাকে ঘোরার আগেই বৃক্ষরোপণ করবেন বর-কনে। তিন দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন। আগামী সোমবার থেকে শুরু হবে হলুদ, মেহেদিসহ নানা আচার-অনুষ্ঠান। আগামী বুধবার ছাদনাতলায় যাবেন দুজনে। আগামী বৃহস্পতিবার মুম্বাইতে বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২১ সালে রাকুলের জন্মদিনে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে প্রেমের বিষয়টি জানান জ্যাকি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে তাদের।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com