• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

রাখি সালমানের জন্য অঝোরে কাঁদলেন

প্রতিনিধি: / ৭৫৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: ভাইজানের জন্য হাপুস নয়ণে কেঁদেই চলেছেন বলিউডের ‘ড্রামা কুইন’-খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। স¤প্রতি সালমানের বাড়ির উপর গুলি ছুড়েছিল দুর্বৃত্তরা। অভিনেতার জন্য চিন্তা থেকেই রাখির এ আচরণ। গত রোববার ভোর ৫টা নাগাদ সালমনের বাড়ির সামনে চলেছিল চার রাউন্ড গুলি। একটি এসে লাগে অভিনেতার জানলার পাশের দেয়ালে। তারপর থেকেই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। মন্ত্রী থেকে বিধায়কদের আসা-যাওয়া সালমনের বাড়িতে। সিসিটিভি ফুটেজ থেকে ইতিমধ্যেই একজন দুষ্কৃতীর পরিচয় জানতে পেরেছে মুম্বাই পুলিশ। গত মঙ্গলবার সকালে গ্রেপ্তার হয়েছেন দু’জন। গোটা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর দল। তারা শুধু ঘটনার দায় স্বীকারই করেনি, সমাজমাধ্যমে পোস্ট দিয়ে রীতিমতো হুমকি দিয়েছে অভিনেতাকে। পোস্টে তারা লিখেছে, ‘‘শেষবারে মতো সাবধান করছি। এরপর গুলি বাড়ির বাইরে নয়!’’ গত রোববার থেকে মায়ানগরী উত্তাল এই ঘটনা নিয়ে। এবার সালমনের হয়ে লরেন্স বিষ্ণোইয়ের পাশে হাতজোড় করে বিলাপ করলেন রাাখি। এমনিতেই বলিউডের অন্দরে তার নাম ‘ড্রামা কুইন’। এক মুহূর্তে তিনি কাদছেন পরমুহূর্তেই তিনি হাসছেন এমন নানা ভিডিও সমাজমাধ্যমে দেখা যায় রাখির। যদিও সালমন খানের প্রতি বরাবরই তার একটা আনুগত্য রয়েছে। বরাবরই সালমনকে ভাই বলে সম্বোধন করেন। অভিনেতার বাড়িতে গুলি চালানোর কাÐে চিন্তিত তিনি। বিষ্ণোই গ্যাংয়ের নিকট হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলেন,‘‘ ওনাকে ছেড়ে দিন। দয়া করে ওকে মারবেন না। ওর এখনও পর্যন্ত নিজের সংসার হয়নি। ’’ ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারে সালমনের নাম জড়িয়েছিল। এর ‘বদলা নিতে’ সালমনকে খুনের হুমকি দেয় বিষ্ণোই গোষ্ঠী। গেলো বছর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যে ১০ জনকে ‘খতমের তালিকা’য় রেখেছেন, তাঁদের মধ্যে প্রথমেই রয়েছে সলমনের নাম। রোববারের ঘটনা নাকি শেষবারের জন্য অভিনেতারে সাবধান করলেন তারা। এবার দেখার রাখির অনুরোধে আদৌ মনে গলে নাকি বিষ্ণোই গ্যাংয়ের!


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com