• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

রাণদীপ কঙ্গনা-আলিয়ার বিতর্কে যোগ দিলেন

প্রতিনিধি: / ২৯১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: বলিপাড়ায় কঙ্গনা-আলিয়ার বাগ্বিতন্ডা চর্চিত ঘটনা। তবে, এবার রণে যোগ দিলেন রাণদীপ হুদা। কঙ্গনাকে একে হাত নিলেন এই অভিনেতা। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। বছর চারেক আগে একটি সমীক্ষায় সেরা অভিনেত্রীর শিরোপার জন্য মুখোমুখি আসে দু’টি নাম, আলিয়া ও কাঙ্গনা। ‘গাল্লি বয়’ ছবিতে রাণবীর সিংহের বিপরীতে আলিয়ার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। বক্স অফিসেও সাফল্য ছিল বেনজির। অন্যদিকে, কাঙ্গনা অভিনীত ‘মণিকর্ণিকা’ ছবি বিতর্কের স্ফুলিঙ্গ তৈরি করলেও বক্স অফিসে উতরে যায়। সমীক্ষায় কাঙ্গনার খাতে ৩৭ শতাংশ ভোট মেলে, আলিয়ার খাতে ৩৩ শতাংশ। জয় নিয়ে প্রশ্ন করা হলে অসন্তোষ প্রকাশ করেন কঙ্গনা। কেন তাকে আলিয়ার মতো মধ্যমানের অভিনেত্রীর সঙ্গে তুলনা করা হল, এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেন কাঙ্গনা।  একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে রাণদীপ বললেন, “এক জন সহ-অভিনেতা বা সহকর্মীকে এ ভাবে আক্রমণ করা খুবই অপ্রীতিকর ঘটনা। শুধুমাত্র নিজের না পাওয়ার কারণে, যদিও আমি মনে করি আপনি অনেক কিছু পেয়েছেন ইন্ডাস্ট্রি থেকে।” অভিনেতা আরও যোগ করলেন, “আমার মনে হয়েছে এ ক্ষেত্রে আলিয়ার পাশে দাঁড়ানো উচিত। তাই আমি সেটাই করেছি। আমার মনে হয়, আলিয়া সব সময় চেষ্টা করে।” রাণদীপের কথায়, কাঙ্গনা প্রতি বার অন্যায় ভাবে আলিয়াকে আক্রমণ করে থাকেন। তবে ঘটনা নিয়ে আলিয়া ভাট্টের মুখে কুলুপ। পুরো বিষয়টিকে উপেক্ষা করাই সমীচীন মনে হয়েছে অভিনেত্রীর। উল্লেখ্য, অতীতেও কাঙ্গনা-আলিয়া বিতর্কের সাক্ষী থেকেছে বলিউড। একটা সময় কাঙ্গনা দাবি করেছিলেন, রাণবীর তাকে ধাওয়া করেন। তার বাড়ি ও ছাদে রীতিমতো নজরদারি চালান ঋষি কাপূরের পুত্র। তবে অনুরাগীরা এই ঘটনা বিশ্বাস করেননি। রাণবীরের নাম উল্লেখ না করে কাঙ্গনা আরও বলেন, এক জন ‘ক্যাসানোভা’ কোনও আমন্ত্রণ ছাড়াই তার দোরগোড়ায় পৌঁছে যান এবং জোর করেন। তবে সেই ব্যক্তির যা বর্ণনা দেন তাতে স্পষ্ট হয়ে যায় রাণবীরকে নিয়েই কথা হচ্ছে। এ ছাড়াও রাণবীর কাপূর, আলিয়া ভাট্ট, পরিচালক করণ জোহরকে প্রায়ই স্বজনপোষণের প্রতিমূর্তি বলে থাকেন কাঙ্গনা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com