• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

রুবেলকে উৎসর্গ করা ‘পেয়ারার সুবাস’ ২৭ হলে মুক্তি পেল

প্রতিনিধি: / ৩৯৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার শোতে অংশ নিতে গিয়ে গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মঞ্চ, নাটক ও সিনেমার গুণী অভিনেতা আহমেদ রুবেল। নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমাটি তাকে উৎসর্গ করা হয়েছে। গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। সারাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পেয়ারার সুবাস’। সিনেমাহলগুলো হলো স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং মল, এস.কে এস টাওয়ার, সিমান্ত সম্ভার, সনি স্কোয়ার, বঙ্গবন্ধু মিলিটারী জাদুঘর, বালি আর্কিড, চট্রগ্রাম), বঙ্গবন্ধু শেখ মুজিব হাই টেক পার্ক, রাজশাহী বøকবাস্টার সিনেমাস-যমুনা ফিউচার পার্ক, লায়নস সিনেমাস (জিনজিরা), সিলভার স্ক্রীন (চট্রগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), শ্যামলী সিনেমা (ঢাকা), মমো-ইন (বগুড়া), ম্যাজিক মুভি থিয়েটার ফ্যান্টাসী পার্ক (দিয়াবাড়ী), সিনেস্কোপ (নারায়নগঞ্জ), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), গুলশান সিনেপ্লেক্স (নারায়নগঞ্জ), মধুমিতা সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার), সুগন্ধা (চট্রগ্রাম), শঙ্খ সিনেমা (খুলনা), শাপলা সিনেমা (রংপুর), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), মর্ডান সিনেমা (দিনাজপুর), লিবার্টি সিনেমা (খুলনা) এবং স্পনীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া)। সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, নানা জটিলতা কাটিয়ে দীর্ঘ আট বছর পর মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘পেয়ারার সুবাস’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও তিন বছর। পরে সিনেমাটি গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। উৎসবে পুরস্কার না পেলেও ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল সেখানে। ‘পেয়ারার সুবাস’ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরও অভিনয়ে করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com