• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শাকিব ও মারুফ নতুন লুকে আসছে

প্রতিনিধি: / ৩২৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: এবারের ঈদে শাকিব খানের নতুন ছবির সাথেই ফাইট করবে কাজী মারুফের ‘গ্রীন কার্ড’ চলচ্চিত্রটি। এমনটাই বললেন চিত্রনায়ক ও প্রযোজক কাজী মারুফ। কাজী মারুফ বলেন, ‘আমি কখনো কারো ভয় বা অনুকম্পায় চলিনি, তাই সমানে সমানেই ফাইট করতে চাই। ঈদেই ছবিটি নিয়ে আসব। এখানে কারো সাথে বিরোধ নেই আমার। আমি চাই একটা সুস্থ প্রতিযোগিতার ভেতর দিয়েই ছবি মুক্তি দিতে।’ উল্লেখ্য, দীর্ঘ কয়েকবছর ধরেই আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করছেন কাজী মারুফ। সেখানেই নির্মাণ করেছেন তার ‘গ্রীনকার্ড’ মুভিটি। ছবি প্রসঙ্গে কাজী মারুফ বলেন, ‘আমার এই ছবিটি আমেরিকান বাঙালিদের জীবনের কঠিন বাস্তবতা নিয়ে তৈরি। যা মানুষকে ভাবাবে, যারা আমেরিকার জীবন সম্পর্কে জানেন বা খোঁজ রাখেন, বা যাদের আত্মীয়স্বজন রয়েছে, তাদের কাছে মনে হবে এটা তো আমারই গল্প।’ ছবিটি রিলিজ দিতেই মার্চে কাজী মারুফ আসবেন ঢাকায়। এসে ছবিটি সেন্সর করবেন। এবং রিলিজের সকল প্রস্তুতি নেবেন। ছবিটি নিয়ে উচ্ছ¡াস প্রকাশ করেছেন কাজী মারুফর বাবা বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ। তিনি বলেছেন, ‘ছবিটি যেকোনো সময়ে মুক্তি দিলেই দর্শকরা তা গ্রহণ করবে বলে আমি মনে করি।’ এদিকে আরো একটি চমক লাগানো খবর হলো, একসাথে একই ছবিতে আসতে পারেন শাকিব খান ও কাজী মারুফ। শাকিব খানের গ্রীনকার্ড নেবার সময় দীর্ঘদিন প্রবাস যাপনেই কাজী মারুফের সাথে পুরোনো শীতল সম্পর্কের অবসান হয়। তারা এখন পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। তাই দুজনকে একই ছবিতে দেখা যাবে কি-না, এমন প্রশ্নে কাজী মারুফ বলেন,‘ শাকিবই অফার করেছে আমাকে, তার সাথে ছবি করার জন্য। বলেছে আমার বাবাকে গল্পটা লিখতে। এখন দেখা যাক। তবে এটুকু আশ্বস্ত করতে পারি আমরা এক মুভিতে আসব খুব শিগগিরই।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com