• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২১
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শাকিব খান নয়, সেমন্তী সৌমির চাওয়া গল্প

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

বিনোদন: ঢাকাই সিনেমার বর্তমান সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে মুখিয়ে আছেন বর্তমান সময়ের নায়িকারা। সুযোগের অপেক্ষায় থাকা এসব নায়িকাদের ভিড়ে নিজেকে জড়াতে জান না মডেল, অভিনেত্রী সেমন্তী সৌমি। তার বাড়তি আগ্রহ নেই কিং খানকে নিয়ে। সেমন্তী সৌমি বলেন, ‘এখন সিনেমার ধরন বদলে গেছে। যেমন যে কাউকে প্রশ্ন করলেই হয়তো শাকিব খানের নাম বলবেন। কারণ তিনি সুপার স্টার। কিন্তু আমার তেমন কোনো চাওয়া নেই। কারণ ভালো গল্প ও নির্মাণ হলে দর্শক সিনেমা দেখবেই। আমাকে যদি ভালো গল্প দিয়ে নতুন একজন নায়কও জুটি হিসেবে দেওয়া হয়, না করব না। আমি শুধু দেখব আমার চরিত্রের গভীরতা কতটুকু।’ রুপালি পর্দায় ‘অস্তিত্ব’ ও ‘বয়ফ্রেন্ড’ সিনেমার মাধ্যমে আবির্ভাব ঘটে সৌমির। এরপর বেশ কিছু সিনেমায় নাম লেখালেও তা শেষ পর্যন্ত করেননি সৌমি। এখন তার টার্গেট ওটিটি। এরই মধ্যে বঙ্গবিডি ‘গার্লসস্কোয়াড’ সিজন থ্রিতে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। আগামী দিনে ওয়েব ফিল্মে নিয়মিত হতে চান তিনি। সৌমি বলেন, বর্তমানে ওয়েব ফিল্ম বেশ ভালো হচ্ছে। তাই ভালো গল্প পেলে ওয়েব ফিল্ম করব। বেশ কিছু কাজের প্রস্তাবও পেয়েছি। তবে সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাইছি না। সর্বশেষ ‘মেঘনাকন্যা’ নামে একটি নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করেছেন সৌমি।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com