• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শাবনূর গোপনে দেশ ত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন

প্রতিনিধি: / ৩৬১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

বিনোদন:  আমি লক্ষ্য করছি, আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর। দেখে-শুনে মনে হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত, ভুয়া গুজব ছড়ানো হচ্ছে। কিছু ভুঁইফোড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলার চেষ্টা করছে আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি, কবে ফিরবো সেটা জানেন না কেউ, চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা রঙ-ঢঙ মাখিয়ে আরো কত কিছু রটাচ্ছে! আশ্চর্যের ব্যাপার, এদের দেখাদেখি মূলধারার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াও মনগড়া খবর প্রকাশ করে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় যোগ দিয়েছে।’ প্রকাশিত সংবাদ প্রসঙ্গে এভাবেই ফেসবুকে মন্তব্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা শাবনূর। নিজের মহরত হওয়া সিনেমার শুটিং এবং সংবাদ মাধ্যমগুলোকে গুজব না রটানোর অনুরোধ জানিয়ে শাবনূর আরো লেখেন, ‘তারা আমার সাথে কথা না বলে যে যার মতো করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে। দেশের প্রায় সবাই জানেন, আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখানে স্কুলে পড়াশোনা করে। কোনো দরকার হলে বা লং হলিডেতে দেশে ঘুরতে আসি। আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যাই। আমাকে কী ঢাকঢোল পিটিয়ে বলতে হবে কখন দেশে আসবো বা কখন দেশ ছাড়বো? এখানে গোপনে দেশ ত্যাগের কী আছে?’ অস্ট্রেলিয়া আসা প্রসঙ্গে তিনি লেখেন, ‘আমি প্রায় তিন সপ্তাহ পূর্বেই চলে এসেছি। কিন্তু এতদিন পর মনে হয় কারো কারো ঘুম ভাঙল! আরো একটি কথা, যে ছবির মহরত হয়েছে সেটার শুটিং সময়মতোই হবে। আমার অস্ট্রেলিয়া ফিরে আসার কারণ ও সময় নেওয়ার বিষয়ে সিনেমার সাথে সংশ্লিষ্টরা অবগত আছেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করবো, আপনারা কোনো গুজবে, বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোনো সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদের সময়মতো জানাবো।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com