• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শাহনাজ খুশির ফেসবুক স্ট্যাটাস মশা নিয়ে

প্রতিনিধি: / ৩৬৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

বিনোদন: মশার অত্যাচারে অতিষ্ঠ নগরজীবন। বাসা-অফিস, হাট-বাজার, স্কুল মশার হাত থেকে কোথাও রক্ষা নেই। এমনকি শুটিং করতে গিয়েও মশার যন্ত্রনায় নিস্তার নেই অভিনয়শিল্পীদের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিরূপ অভিজ্ঞতার গল্প শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। গত রোববার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খুশি লিখেছেন, ‘শুটিংয়ে মশার পিঁয়াজু, মশার শরবত, মশার মুড়ি, মশার জিলাপি, মশার ঘুগনি, এখন মশা মিলিয়ে চা খাবো! এভাবেই বেঁচে থেকে আবার ভোট দেব!’ মশা নিয়ে শাহনাজ খুশির এই স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে সহকর্মীদের মাঝেও। তারা বিভিন্ন মন্তব্য করেছেন সেই পোস্টে। ইবতেশাম নাসিম মৌ লিখেছেন, ‘স্ট্যাটাস হাসির কিন্তু মর্ম আবার মেজাজ খারাপের।’ জবাবে শাহনাজ খুশি বলেন, ‘আর বইলো না বইন! জান পুরা শেষ।’ আবীর হাসান আখন্দ লিখেছেন, ‘মশার কারণে নামাজ, ইফতার সবই এলোমেলো।’ শরিফুল ইসলাম তন্ময় নামে একজন লেখেন, ‘উত্তরা শুটিং হাউসগুলোতে বেশি মশা। বিরক্ত লাগে।’ বিএম সাদেক নামে আরেকজন লিখেছেন, ‘মশার জ্বালায় তারাবি নামাজটাও শান্তিতে পড়া যায় না।’ রবিউল ইসলাম রবিন লিখেছেন, ‘মশা আছে, মেয়র নাই!’ শাহানাজ খুশি একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী ও মডেল। তিনি নাট্যকার, অভিনেতা ও লেখক বৃন্দাবন দাসের স্ত্রী। এছাড়া খুশি-বৃন্দাবন দম্পতির দুই ছেলে সৌম্য-দিব্যও বর্তমানে অভিনয় করছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com