• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শাহরুখ মেয়ে সুহানার সঙ্গে জুটি বাঁধলেন

প্রতিনিধি: / ২৭৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

বিনোদন: অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে সুহানা খানকে। এবার সেটাই হলো এবং তার এক ঝলক সামনেও এল। শাহরুখের সঙ্গে দেখা গেছে সুহানাকে। আর পরিচালকের আসনে আরিয়ান খান। না কোনও সিনেমা নয়, বিজ্ঞাপনের শুটিংয়ে এক হয়েছেন তারা। ছেলে আরিয়ানের পরিচালনায় অভিনয় করেছেন বাবা আর মেয়ে। আর বিজ্ঞাপনটি আরিয়ান খানের পোশাক ব্র্যান্ড ডি’ইয়াভোলের (উ’ণধাড়ষ)-এর প্রচারের জন্যই তৈরি করা। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাহরুখ খান। শুরুতে তার আঙ্গুলে তিনটি আংটি পরেছিলেন যার উপর ডি’ইয়াভোলের তিনটি অক্ষর লেখা। যদিও সেগুলি ক্যামেরায় স্পষ্ট দৃশ্যমান নয়। কোনও একটা কিছুর উপর ঘুষি মারতে দেখা যায় শাহরুথকে, তার হাত রক্তে লাল হয়ে যায়। একটা সময় তার হাত লাল দেখা যায়। গালেও রক্তের ছিটে। এরপর তিনি সেই হাত দিয়ে একটা পরিত্যক্ত ট্রেনের বগির জানালার কাচে ‘এক্স’ চিহ্ন দিয়ে চিহ্নিত করেন। পরের দৃশ্যেই কোনও এক মেয়েকে হেঁটে ঢুকতে দেখা যায়, যদিও প্রথমে তার মুখ দেখা যায়নি। মেঝে থেকে একটি যাদুকরী লাঠি তুলে নেন তিনি। লাঠি থেকে বেরিয়ে আসা নীল রঙের আভা, আর তখনই তার মুখটি সামনে আসে। বোঝা যায় তিনি সুহানা খান। সুহানা ট্রেনের জানালার পাশের অংশটি সেই জাদুকরী লাঠি দিয়ে ডিজনি লগোর আকারে নীল রঙ দিয়ে এঁকে দেন। একে অপরের মুখোমুখি হয় বাবা ও মেয়ে, চোখে চোখ পরতেই সুহানা ও শাহরুখের মুখে ফুটে ওঠে মৃদু হাসি। টিজার ভিডিওটি জানিয়ে দেয় এই ঘোষণার সাথে শেষ হয় এটা জানিয়ে যে এই নতুন যৌথ সহযোগিতার বিষয়টি আগামী রোববার সামনে আসবে। টিজার ভিডিওটি শেয়ার করে শাহরুখ ক্যাপশনে লিখেছেন, ‘এই কোলাবরেশনের বিষয়টি যে প্রয়োজন ছিল, তা হয়তো আপনাদের জানাই ছিল না। প্রতিটি ভালো গল্পই সিক্যুয়েলের দাবি রাখে। এক্স-২ আসছে আগামী রোববার।’ প্রসঙ্গত, ২০২৩ এর শুরুর দিকে ডি’ইয়াভোল এক্স-এর সহ-প্রতিষ্ঠাতা আরিয়ান খান তার এই ব্র্যান্ডটির ওয়েবসাইটে চালু করেছিলেন। যে ব্র্যান্ডটি নিজেকে ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে। যে ব্রান্ডের মুখ হন খুব আরিয়ানের ড্যাডি ‘কুল’।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com