• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শুভশ্রী মেয়ে ইয়ালিনির ছবি প্রকাশ্যে আনলেন

প্রতিনিধি: / ৩৩৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বিনোদন: গত বছর দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর এবং রাজের সংসারে এসেছে নতুন সদস্য। তাঁদের মেয়ে ইয়ালিনি। মেয়ের জন্মের পর এখনও পর্যন্ত ছবি প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে পোস্ট করলেন ইয়ালিনির ছবি। ২০২৩ সালেই রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁদের ছেলে ইউভান এবার দাদা হতে চলেছে। তারপর ৩০ নভেম্বর তাঁদের মেয়ে ইয়ালিনির জন্ম হয়। মেয়ের বয়স এখন সাড়ে তিন মাস। মাঝে মধ্যে তার ব্যাপারে আপডেট দিলেও এখনও পর্যন্ত ইয়ালিনির ছবি পোস্ট করেননি রাজ বা শুভশ্রী কেউই। তবে এদিন সেই অপেক্ষার অবসান হলো। শুভশ্রীদের বাড়িতে এদিন বেড়াতে এসেছিলেন আকৃতি কক্কর। তখনই তাঁরা ছোট্ট ইয়ালিনিকে নিয়ে ছবি তোলেন। সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শুভশ্রীর ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে হালকা গোলাপি কুর্তি এবং সাদা প্যান্ট। চোখে সবুজ রঙের চশমা এবং পায়ে হাওয়াই চপ্পল। অন্যদিকে আকৃতি একটি হলুদ রঙের কুর্তি পরে আছেন। তাঁর কোলেই আছে ছোট্ট ইয়ালিনি। যদিও মেয়ের মুখ দেখাননি শুভশ্রী। তার মুখের জায়গায় একটি লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে পর পর দুটো প্রজেক্ট রাজ চক্রবর্তীর সঙ্গে করছেন। সদ্যই তাঁরা বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে বাবলি ছবির শ্যুটিং শেষ করেছেন। সেখানে শুভশ্রী ছাড়াও আবির চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, প্রমুখ আছেন। এছাড়া রাজ চক্রবর্তী পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ছবিটিতেও দেখা যাবে শুভশ্রীকে। সেটার শ্যুটিং চলছে বর্তমানে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com