• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০৬
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

শ্যামনগরে প্র তা র ক ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরা শ্যামনগর উপজেলা বাধঘাটা গ্রামের মিসেস হাসিনা খানম ১০ ফেব্রুয়ারি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অর্থলোভী সন্ত্রাসী ভাই মিজানূর রহমান মনু তার ছেলে সহ সন্ত্রাসী গুন্ডা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।

 

তিনি তার লিখিত বক্তব্যে বলেন,তার ভাই মিজানূর রহমান মনু একজন অর্থলোভী, প্রতারক। শলে বলে কলে কৌশলে তার পিতাকে ভুল বুঝিয়ে অনেক জমি ও দোকান ঘর আত্মসাৎ করে। সর্বশেষ তার ৩ কন্যার জন্য রাখা ২,৮৯ একর জমিও তঞ্চকথা মুলকভাবে তার পিতার শেষ সম্বল জমিটুকুও ভুল বুঝিয়ে লিখে নিয়েছে। পিতা বর্তমান বেঁচে না থাকলেও তার মা জোহরা বিবি (৯০) বেঁচে আছে। বর্তমান তার ছোট মেয়ের বাড়িতে অবস্থান করছে। তার অন্যান্য ছেলেমেয়েরা খোঁজখবর নিলেও মিজানুর রহমান মনু আলিশান বাড়িতে বাস করলেও মাকে কোন খোঁজখবর নেন না। তার পিতা বেঁচে থাকতে মিজানুর রহমান মনুর বিরুদ্ধে সুবিচার পাইবার দাবিতে খুলনা ডিআইজি বরাবর এক অভিযোগ করে।

 

উক্ত দরখাস্তে তিনি মিজানুর রহমানকে কু-পুত্র কুলাঙ্গার ও প্রতারক বলে অভিযোগ করেছিলেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত ১৫ জানুয়ারি মিজানুর রহমান মনু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মিসেস হাসিনা খানমের বাদঘাটা বাড়িতে হামলা চালায়।

 

এসময় হাসিনা বাধা দিলে তাকে মারপিট করে একটি পা ভেঙে দেয় এবং রক্তাত্ব জখম করে। এ ঘটনায় হাসিনা খানম বাদী হয়ে শ্যামনগর থানায় মিজানুর রহমান মনুকে আসামি করে নিয়মিত মামলা করেন। যার নং ৬/২০২৫, উক্ত মামলায় আদালত থেকে জামিন পেয়ে তিনি তার ভাড়াটিয়া পাতড়াখোলা গ্রামের নজরুল ইসলাম তার পালিত পুত্র আব্দুল্লাহ আল মামুন ও বাধঘাটা গ্রামের গুলশানআরা মামলার বাঁদিকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি সহ মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ায় বর্তমান নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে।

 

নিরাপত্তার দাবিতে শ্যামনগর থানায় হাসিনা খানম গত ৬ ফেব্রুয়ারি ২৯৫ নং জিডি করেন। সাংবাদিকদের লিখনীর মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com