• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৫
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

শ্যামনগরে মেন্দিনগর সরকারি পুকুর অ বৈ ধ দখলের অ ভি যোগ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২১৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মেন্দিনগর সরকারি পুকুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে অবৈধভাবে দখল করছে ঘোনা গ্রামের মমতাজ উদ্দিন গাজীর ছেলে আলতাফ হোসেন। বিষয়টির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সাধারণ মানুষ।

 

শ্যামনগর উপজেলার মেন্দিনগর মৌজার এস এ ২৬ ও ৬৭ নং গোনা মৌজার এস এ ১১নং খতিযানে এলাকার খাল,বাধ ও পথ শ্রেনীর সাধারণ ব্যবহার্য সম্পত্তি। প্রজাতন্ত্র আইনের ২০ধারা অনুসারে এর সম্পত্তি সরকারের ১নং খাস খতিয়ানের রেকর্ড হওয়ার বিধান থাকা সত্ত্বেও ভুলবশত প্রাক্তন জমিদারের নামে রেকর্ড প্রকাশিত হয়।

 

এ সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয় এবং ৫২৩/১৯৮২-৮৩ নং ইজারা কেসে আলতাফ হোসেনকে ইজারা দেওয়া হয়। ইজারা নিয়ে আলতাফ হোসেন উক্ত পুকুরে সার, গোবর সহ রাসানিক দ্রব্য প্রয়োগ করায় পুকুরের পানি মানুষের ব্যবহারের যোগ্য থাকে না।

 

বিষয়টি নিয়ে এলাকার শত শত মানুষের স্বাক্ষরিত অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী এলাকার পানি নিস্কাশনের লক্ষ্যে জনস্বার্থে উক্ত খালটি উন্মুক্ত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

এরপরে পুকুরটি উন্মুক্ত না হলে এলাকার সাধারণ মানুষ ডিসিআর বন্ধ করা সহ পুকুরটি জনসাধারণের মাঝে উন্মুক্ত রাখার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর দরখাস্ত করেন। তিনি বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য তৎকালীন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।

 

ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা তদন্তপূর্বক প্রতিবেদনে উল্লেখ করেছেন এলাকাটিতে সুপেয় পানির অভাব বিধায় এলাকাবাসী ও মসজিদের মুসল্লীবৃন্দের সুবিধার্থে খালটি উন্মুক্ত করে সুপ্রিয় তথা ব্যাবহারযোগ্য পানি সংরক্ষণ করার পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

 

উক্ত পুকুরটি উন্মুক্ত করা খুবই জরুরী।

 

এ বিষয়ে কৈখালী ইউনিয়ন বর্তমান দায়িত্বরত সহকারী ভূমি কর্মকর্তা প্রদীপ কুমার গায়েন বলেন আমি পুকুরটি উন্মুক্ত করার নির্দেশ দিয়েছি কিন্তু আলতাফ হোসেন তা মানছে না। এ বিষয়ে আলতাব হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ২০২৪ সাল পর্যন্ত আমার ডিসিআর ছিল। ২০২৫ সালের জন্য পুনরায় নেওয়ার জন্য চেষ্টায় আছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com