• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে। বুধবার (১৯ মার্চ) বিকাল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজ বিনির্মাণে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জামায়াত সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি প্রভাষক আব্দুল হামিদ। এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম ইমাম মনির, প্রেসক্লাবের সেক্রেটারি মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, সাংবাদিক আনিস সুমনসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হুসাইন বিন আফতাব।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়, আর এই শিক্ষা নিয়ে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের চ্যালেঞ্জ ও নিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

 

তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সত্যের পথে অবিচল থাকা প্রতিটি সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব।ইফতার মাহফিলে শ্যামনগরের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com