• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

আসাদুল্লাহ বাহার, সভাপতি হাফিজুর রহমান সম্পাদক

 

শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির দীর্ঘ ৭ বছর পর ১১ জানুয়ারি (শনিবার) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছিল।

 

সাতটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । পদগুলি হলো সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং প্রচার সম্পাদক। ঠিকাদার কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১১০ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোট প্রদান করেন।

 

সভাপতি পদে জিএম আসাদুল্লাহ বাহার আছু ছাতা প্রতীকে ৪৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আশেক ইলাহী মুন্না আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট, ও শেখ জাবের হোসেন হরিণ প্রতিকে পেয়েছেন ১৯ ভোট । সাধারণ সম্পাদক পদে জিএম হাফিজুর রহমান মোরগ প্রতীকে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতীকে আশরাফ হোসেন ফুটবল প্রতিকে পেয়েছেন ৩৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে এসএম আসাদুজ্জামান মাছ প্রতিকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি আকতারুজ্জামান আক্তার গোলাপ ফুল প্রতিকে ৫২ ভোট পেয়েছেন অর্থ সম্পাদক পদে,মাসুদ রায়হান দেয়াল ঘড়ি প্রতিকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বী মোনতাকদির আলম ফ্যান প্রতিকে পেয়েছেন ৫২ ভোট।

 

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে ডাঃ মতিউর রহমান বাল্ব প্রতিকে,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোতালেব হোসেন প্রতিক মোমবাতি এবং প্রচার সম্পাদক পদে আব্দুস সাত্তার প্রতিক ইট।

 

নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার ও আহবায়ক মুহাঃ একরামুল কবীর, রিটানিং অফিসার মুহাঃ আব্দুর রউফ, প্রিজাইডিং অফিসার মুহাঃ আলমগীর আল আজাদ,সহকারী প্রিজাইডিং অফিসার নূরুন্নবী মোস্তফা, পোলিং অফিসার দীপক কুমার মন্ডল,সহ- রিটানিং অফিসার জি এম আব্দুল কাদের আহবায়ক সদস্য,সহ-পিজাইডিং অফিসার মুহাঃ আলমগীর হোসেন, নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com