• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

সম্পাদকসহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি / ১৯৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাতক্ষীরায়া মানববন্ধন হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

 

বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ জেলা প্রতিনিধি মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালবেলা জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, মানববকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মামুন হোসেন, খবর বাংলাদেশ জেলা প্রতিনিধি বাবলুর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাহাত রাজা, দৈনিক গণজাগরন জেলা প্রতিনিধি মামুন খান, সাপ্তাহিক সূর্যের আলো বার্তা সম্পাদক মুনসুর রহমান, দৈনিক যশোর পত্রিকার সহ সম্পাদক মুজাহিদ ইসলাম দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলী, সুপ্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আক্কাজ, সাংবাদিক গফুর হাসান, সাদিকুর রহমান, মোতালেব হোসেন, কিশোর কুমার, ইয়ারুল ইসলাম প্রমুখ।

 

মানববন্ধনে বক্তরা বলেন, গণমাধ্যমের কন্ঠ রোধ করার জন্য দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক শফিকুল ইসলামসহ ৪ জন সাংবাদিকের ওপর হামলা করেছে। সন্ত্রাসীরা বারবার সাংবাদিকদের ওপর হামলা করছে কারণ কি? তারা চায় গণমাধ্যমকে থামিয়ে দিতে চাইলে দেশের দুর্নীতি অনিয়ম হারহামশা চলবে জবাবদিহিতা থাকবে না।

 

বক্তরা বলেন, সাংবাদিকদের ওপর হামালায় বোঝা যায় গণমাধ্যমে বর্তমান সময়ে নিরাপদ নয়। এভাবে একের পর সাংবাদিকদের ওপর করে গণমাধ্যমে যারা থামিয়ে দিতে চায় তাদের কে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে এটা নিরাসন জরুরী। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির পথে পড়বে। এসময় মানবন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা উক্ত হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

 

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জনবাণী প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন সম্পাদক আতাউর হোসেন,বিশেষ প্রতিনিধি বশির হোসেনের উপর শাহবাগ বাংলামোটর এলাকায় দুবৃর্ত্তরা হামলা করে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com