• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাকিব এবার শাকিবের কোম্পানিতে

প্রতিনিধি: / ২৭৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বিনোদন: বাংলাদেশের সিনেমা ও ক্রিকেট এই দুই অঙ্গনের সবচেয়ে বড় দুটি সাইনবোর্ড হলেন শাকিব খান ও সাকিব আল হাসান। দুজনেই নিজেদের কাজ দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব কাজ করে যাচ্ছেন। দেশ বিদেশে তাদের দুজনের লক্ষ কোটি অনুসারী। শাকিব ও সাকিবের মধ্যে বিরাজমান চমৎকার সু-সম্পর্ক আরও পরিণত হতে যাচ্ছে। শাকিব খানের কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছে আরেক সাকিব। গেল জানুয়ারিতে অথেনটিক কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক এন্ড হারল্যান-এর সঙ্গে অফিসিয়াল পথচলা শুরু হয়েছে সুপারস্টার শাকিব খানের। জনপ্রিয় এই চিত্রতারকা হয়েছেন আন্তর্জাতিক মানের এই প্রসাধনী ব্র্যান্ডের অন্যতম একজন ডিরেক্টর। এবার শাকিব খানের এই কোম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। শাকিব খানের এই প্রতিষ্ঠানের পণ্য হোমকেয়ার ও হোমক্লিনিং ‘টাইলক্স’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হচ্ছেন মাগুরা ১ আসনের এই সংসদ সদস্য। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও রিমার্ক এন্ড হারল্যানের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। যেখানে প্রথমবারের মতো একসঙ্গে ‘মিট দ্য প্রেস’-এ পাওয়া যাবে সিনেমা ও ক্রিকেটের এই দুই সুপারস্টারকে। আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। এর বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য। এ মাসেই তিনি শুটিংয়ে চেন্নাই যাচ্ছেন ‘তুফান’ নামে আরেক ছবির, যেটি ঈদুল আযহায় মুক্তি পাবে। শাকিবের মুক্তির অপেক্ষায় থাকা আরেক ছবি ‘দরদ’।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com