• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

সাতক্ষীরায় বনবিভাগের সদস্যদের অভিযানে হরিণের মাংস উদ্ধার 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
সাতক্ষীরায় হরিণের মাংস উদ্ধার 

সাতক্ষীরা রেঞ্জ বুড়িগোয়ালিনী বন বিভাগের অভিযানে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সফেদ আলীর ছেলে ইয়াছিনের বাড়ির ফ্রিজ থেকে তিন কেজি সুন্দরবনের শিকারকৃত হরিণের মাংস উদ্ধার।বুড়িগোয়ালিনী ফরেস্ট ইস্টেশন কর্মকর্তা ও সিপিজি’র সদস্যদের সহযোগিতা বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বেলা ১২ টার দিকে হরিণের মাংস উদ্ধার করা হয়।

 

 

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১২ টায় গাবুরা ইউনিয়নে চকবারা গ্রামের ইয়াছিন বাড়ি’র ফ্রিজ থেকে আনুমানিক তিন কেজি সুন্দরবনের স্বীকারকৃত হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় ফরেস্ট সদস্য ও সিপিজির সদস্যরা ঘটনা স্থলে পৌঁছালে ইয়াছিন গাজী বাড়ি থেকে পালিয়ে যায়। সে কারণে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

তিনি আরো বলেন,ইয়াছিন গাজীকে আসামি করে বন আইনে মামলা দায়ের করা হবে এবং উদ্ধার অভিযানের কাজ চলমান থাকবে। কাউকে সুন্দরবন থেকে হরিণ স্বীকার করে মাংস বিক্রি এবং ধরার সুযোগ দেওয়া হবে না।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com