• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

সাড়ে ৩২ হাজার ছাড়াল গাজায় নিহতের সংখ্যা

প্রতিনিধি: / ৩৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বিদেশ : ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৩২ হাজারের বেশি ছাড়িয়েছে। পাঁচ মাসের বেশি হামলায় নিহতদের মধ্যে রয়েছে বেসামরিক লোক। তাদের মধ্যে আছে নারী, শিশুও। ফিলিস্তিনে হামাস অধ্যুষিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর এএফপি। ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ৩২ হাজার ৫৫২ জন মানুষ নিহত হয়েছে। পাঁচ মাসের বেশি হামলায় এই নিহত তারা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালায়। এরপর অভিযানে নামে ইসরায়েল। তখন থেকে একের পর এক আক্রান্ত হচ্ছে গাজা। যদিও টিকে থাকার লড়াইয়ে পিছপা হয়নি হামাস। এমন এক মহূর্তে বৈশ্বিক চাপ সৃষ্টি হলেও হামলার সিদ্ধান্ত থেকে সড়েনি ইসরায়েল। এমনকি, গত সোমবার রমজানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়। সেই প্রস্তাবও মানেনি ইসরায়েল। ওই রাতেই ইসরায়েলি যুদ্ধবিমানের বোমাবর্ষণে বিধ্বস্ত হয় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের বেশ কিছু এলাকা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় পরদিন মঙ্গলবার জানায়, ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির দাবির কাছে আত্মসমর্পণ করবে না। এরপর অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। হতাহত হচ্ছে প্রতিদিনই। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন নিহত হয়। এ সময়ে আহত হয় ৭৪ হাজার ৯৮০ জনের মতো।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com