• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সুস্মিতা সেন বিয়ের সিদ্ধান্ত নিলেন

প্রতিনিধি: / ৩৭৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: সুস্মিতা সেন মাত্র ১৮ বছর বয়সে মডেলিংয়ে খ্যাতি কুড়িয়েছেন। ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনে। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। তার পর ‘বিবি নাম্বার ওয়ান’, ‘সির্ফ তুম’, ‘ফিঁজা’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’-র মতো সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় ক্যারিয়ারে তেমন গতি না পেলেও তার ব্যক্তিগত জীবন কখনো প্রচারের আলো থেকে সরে যায়নি। ইন্ডাস্ট্রি অথবা বাইরের একাধিক নামিদামি ব্যক্তিত্বের সঙ্গে নাম জড়িয়েছে তার। কখনো রণদীপ হুদা, কখনো মুম্বইয়ের রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনো পরিচালক বিক্রম ভাট, আবার কখনো ললিত মোদি কিংবা বয়সে অনেক ছোট রহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তার। এখন তার সঙ্গী রহমান। এবার নতুন করে তার বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। তবে এ বিষয়ে মুখ খোলেননি এই তারকা। গেল বছর হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পরে নতুন করে নিজের জীবন ফিরে পেয়েছেন সুস্মিতা সেন। সেই সঙ্গে তার জীবনে ফিরে এসেছে পুরনো প্রেমও। তিনি রহমান শল। ২০১৮ সাল থেকে সুস্মিতার মনের মানুষ তিনি। মাঝে বছর দু’য়েকের জন্য মনোমালিন্য হলেও একে-অপরের কাছ থেকে দূরে সরে যাননি কেউ। তবে কি শেষমেশ রহমানের সঙ্গেই ঘর বাঁধতে চলেছেন সুস্মিতা। এমন গুঞ্জন বেশ জোরালো হয়েছে স¤প্রতি। জানা গেছে, চলতি বছরের মাঝামাঝিই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ যুগল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com