• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সৃজিত মুখোপাধ্যায় ‘পদাতিক’ সিনেমায় চমক নিয়ে আসছে

প্রতিনিধি: / ৩৮৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: মৃণাল সেনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে পদাতিক। কালজয়ী পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানাতে ছবিটি বানিয়েছেন সৃজিত। চলচ্চিত্রটিতে মৃণালের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর এ ছবিতে সত্যজিতের চরিত্রে থাকছেন জিতু কমল। তবে এই সিনেমার চেয়ে বেশি আলোচিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের। জানা গেছে, সিনেমাটির মাধ্যমে অভিনব চমক নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজের পরের সিনেমা পদাতিক-এ ব্যবহার করতে চলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, তা-ও আবার ডাবিংয়ের কাজে।প্রথাগত ডাবিং না করে পদাতিকে সৃজিত ব্যবহার করছেন এআই টুল। ওই টুলে সত্যজিৎ রায়ের কণ্ঠের নমুনা দিয়ে করা হয়েছে এই কাজটি। কয়েকদিন আগেই সংগীত পরিচালক এআর রহমান রজনীকান্তের সিনেমায় ব্যবহার করেছিলেন প্রয়াত গায়ক বাম্বা ব্যাঙ্ক্যা এবং শাহুল হামিদের কণ্ঠ। এবার সত্যজিতের গলা ফিরিয়ে আনার উদ্যোগ নিলেন সৃজিত। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে পদাতিক সিনেমার একটি ক্লিপিংস। এতে দেখা যায়, মৃণাল সেনরূপী চঞ্চল চৌধুরী ও সত্যজিৎ রায়রূপী জিতু কমল কথোপকথনে ব্যস্ত। একটি বিশেষ ছবির বিষয় আলোচনা করছেন তারা। প্রসঙ্গত, পদাতিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। পরিচালকের ছেলে কুণাল সেনের চরিত্রে দেখা যাবে স¤্রাট চক্রবর্তীকে। এছাড়াও যুবক মৃণালের চরিত্রে দেখা যাবে কোরক সামন্তকে ৷


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com