• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

স্ত্রীর আপত্তি এআইয়ের মাধ্যমে মান্নাকে পর্দায় ফিরিয়ে আনায়

প্রতিনিধি: / ২৭৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিনোদন: সদ্য মুক্তিপ্রাপ্ত বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিরিজ ‘ব্লাকস্টোন’–এ খলনায়কের ভুমিকায় মান্নাকে দেখা গেছে নতুনভাবে। তবে মৃত্যুর দেড় যুগ পর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় মান্নাকে পর্দায় ফেরানো নিয়ে আপত্তি তুলেছে তার পরিবার। মান্নার ইমেজকে বিক্রি করা হয়েছে উল্লেখ করে তার স্ত্রী শেলী মান্না গণমাধ্যমকে জানান, পরিবারের অনুমতি ছাড়াই মান্নাকে সিরিজে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, ‘সিরিজটি বানানোর সময় কিংবা বানানোর পরও যোগাযোগ করা হলে সেটা মানা যেত, সেটা তারা করেনি। ট্রেলার প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা কোনো অনুমতি দিইনি।’ অভিযোগের প্রেক্ষিতে নির্মাতা শাহরিয়ার গালিবের দাবি, তিনি অনুমতি নিতে মান্নার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। পরিবারের অনুমতি নিয়ে হলিউডের প্রয়াত তারকাদের এআইয়ের মাধ্যমে পর্দায় ফেরানোর নজির রয়েছে। ‘ব্লাকস্টোন’ সিরিজে মান্নাকে ১০ সেকেন্ডের জন্য দেখা গেছে। শাহরিয়ার গালিবের দাবি, কোনো ভিডিওতে ১০ সেকেন্ডের মতো ফুটেজ রাখতে পরিবারের অনুমতি না নিলেও চলে। বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিরিজ ‘ব্লাকস্টোন’–এ খলনায়কের ভুমিকায় হাজির করা হয়েছে মান্নাকে। গত সোমবার ইউটিউব চ্যানেলে সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছে। ২২ মিনিটের এই পর্বের শেষভাগে ১০ সেকেন্ডের মতো মান্নার দেখা মিলেছে। এতে গ্রেগঅন নামের এক খলচরিত্রে রয়েছেন তিনি; যিনি এক রহস্যময় পাথরখÐের খোঁজে মহাবিশ্ব থেকে পৃথিবীতে নেমেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com