• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রাফাহ দখলের নির্দেশ দিলেন নেতানিয়াহু

প্রতিনিধি: / ৩৪৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বুধবার হামাসের দাবিকে ‘অবান্তর’ হিসেবে উল্লেখ করে তিনি তার দেশের সেনাবাহিনীকে গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহর দখলের নির্দেশ দিয়েছেন। শহরটিতে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছে। খবর এএফপির। এদিকে, মধ্যপ্রাচ্য সফরত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, তিনি নেতানিয়াহুকে উত্তেজনা উসকে দেয় এমন এমন কাজ না করতে এবং এমন ধরনের বক্তব্য না দিতে হুঁশিয়ার করে দিয়েছেন। বিøঙ্কেন বলেন তিনি এখনও সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদী। তবে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে জানান, তিনি সেনাবাহিনীকে রাফাহ দখল করতে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পূর্ণ বিজয় অর্জন করতে আরও কয়েক মাস লাগবে। নেতানিয়াহু বলেন, হামাসের যুদ্ধবিরতির ‘উদ্ভট’ দাবি ইসরায়েলি পণবন্দিদের ফিরে আসার নিশ্চয়তা দেয় না এবং এই ঘটনা আরেকটি গণহত্যাকে অনিবার্য করে তুলবে। ওদিকে, লেবাননের রাজধানী বৈরুতে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, তার আগ্রাসন চালিয়ে যাওয়ার মনোভাব নিশ্চিত করে, ইসরায়েলের লক্ষ্য ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর তার পঞ্চম দফা মধ্যপ্রাচ্য সফরে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে তিনি এ বিষয়ে আরও অনেক কিছু করতে হবে বলে সাবধানও করেছিলেন। এদিকে, গতকাল বৃহস্পতিবার কায়রোতে নতুর করে আবারও আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ মিসরের একজন কর্মকর্তা। গত সপ্তাহে হামাস ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। প্রস্তাবে বন্দি বিনিময়ের বিষয়টিও উল্লেখ করা হয়। এতে গাজায় আরও বেশি সাহায্য পণ্য পাঠানোর আবেদনও জানানো হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেনও গাজায় মানবেতর জীবনযাপনকারী লাখ লাখ মানুষের জন্য নতুন করে সাহায্যের আহŸান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com