• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

প্রতিনিধি: / ৩৯৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। গতকাল শনিবার সকালে একটি ছবির শুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি। শুটিং চলাকালীনই ফ্লোরের মধ্যে অসুস্থ বোধ করেন। সেখানেই বসে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। মিঠুন বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের অধীনে জরুরি ওয়ার্ডের ৪৮ নম্বর বেডে ভর্তি রয়েছেন ৭৪ বছর বয়সী মিঠুন। কলকাতায় তিনি গত কয়েক দিন ধরে রয়েছেন ‘শাস্ত্রী’ ছবির শ্যুটিং এর জন্য। প্রাথমিকভাবে তাঁর এমআরআই করা হচ্ছে। এরপর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, তাঁকে সোহম চক্রবর্তী হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মিঠুনের শারীরিক যে সমস্যাগুলো দেখা দিয়েছে, তা প্রাথমিক ভাবে মিলে যাচ্ছে স্ট্রোকের উপসর্গের সঙ্গে। তবে স্ট্রোক হয়েছে কি না, তাঁকে কোন বিভাগে ভর্তি করা হবে, কোন চিকিৎসকরা তাঁকে দেখবেন, সবটাই সিদ্ধান্ত নেওয়া যাবে এমআরআই রিপোর্ট দেখে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com