• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩১
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এগিয়ে আছে কে?শহীদ-কৃতি জুটি নাকি রজনীকান্ত

প্রতিনিধি: / ৪০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ভারতীয় সুপারস্টার রজনীকান্ত ‘লাল সালাম’নিয়ে হাজির হলেও প্রথম দিনে তেমনভাবে বক্স অফিস কাঁপাতে পারেনি ছবিটি। দক্ষিণি এ সুপারস্টারকে দেখার জন্য কোটি কোটি ভক্ত মুখিয়ে থাকেন। কিন্তু এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। বলিউড অভিনেতা শহীদ কাপুর ও কৃতী শ্যানন অভিনীত রোবটিক্স প্রেম কাহিনীর ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমার কাছে পাত্তা পায়নি রজনীর ‘লাল সালাম’।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৯ ফেব্রæয়ারি মুক্তি পাওয়া ‘লাল সালাম’ প্রথম দিনের বক্স অফিসে সংগ্রহ করেছে সাড়ে তিন কোটির কিছু বেশি রুপি। একই সময়ে ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ সংগ্রহ করেছে ১৬ কোটিরও বেশি রুপি। লাল সালাম মূলত একটি স্পোর্টস ড্রামা। গ্রামীণ পরিবেশে ক্রিকেট, ধর্ম এবং আবেগ নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ছবিতে সুপারস্টারের উপস্থিতি ছিল ৪৫ মিনিটের মতো। সিনেমার পরিচালনা করেছে ছিলেন রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া। মেয়ের সিনেমা হলেও পারিশ্রমিক নিয়ে আপোশ করেননি সুপারস্টার। প্রতি মিনিটের জন্য থালাইবা গুনেছেন এক কোটি রুপি। রজনীকান্তের পাশাপাশি ‘লাল সেলাম’-এ অভিনয় করেছেন বিষ্ণু বিশাল, বিক্রান্ত, সেন্থিল, বিবেক প্রসন্ন। ছবির জন্য সুর করেছেন এ আর রহমান। প্রথমদিকে তেমন আয় করতে না পারলেও আশা করা হচ্ছে, সামনের দিনগুলোতে বক্স অফিসে ধারণাতীত ব্যবসা করবে ‘লাল সালাম’। আর শহিদ-কৃতির ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ ছবির কাহিনি মূলত রোবটিক্স কাহিনীকে ঘিরে। যেখানে একজন রোবটিক্স নারীর সঙ্গে একজন মানুষের প্রেমের কাহিনি তুলে ধরা হয়েছে। বক্স অফিস আয়ের পাশাপাশি সমালোচক ও দর্শকদের কাছে ছবিটি ব্যাপক প্রশংসা পাচ্ছে সিনেমাটি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com