• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:১৭
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

এই প্রথম বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী

বগুড়া প্রতিনিধি / ২৮২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী

বগুড়ায় এই প্রথম বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। (মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪) প্রতিষ্ঠা বার্ষিকী’র আয়োজক কমিটির উদ্যোগে দিনব্যাপি বর্ণাঢ্য কর্মসূচী পালিত হয়।
কর্মসূচীর শুরুতে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। সাড়ে ৮টায় কলেজ ক্যাম্পাসে কালার ফেস্ট ও বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
র‌্যালি শেষে কেক কর্তন করেন কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক পরিচালক ও মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এবং সাবেক উপাধ্যক্ষ ও ফরেনসিক মেডিসিনের বিভাগীয়প্রধান অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাজাহান আলী। উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আ ফ ম আনোয়ার হোসেন, ডাঃ শরিফুল ইসলাম, উদযাপন কমিটির মধ্যে ছিলেন ডা: মো;আনিসুর রহমান, ডা:মো: ইউনুস আলী, ডাঃ মোঃ সাইফুর রহমান ,ডাঃ মোঃ আনোয়ার উল্লাহ শাহিন, ডাঃ মো:আব্দুল আলিম, ডাঃ একেএম মইনুল হোসেন রাব্বি, ডাঃ মোঃ শফিকুল ইসলাম বিটু, ডাঃ রাশেদ, ডাঃ কাইয়ুম, ডাঃ শরীফ। অনুষ্ঠানে যোগদিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন প্রাক্তন শিক্ষার্থীরা। এর আগে দিনটিকে একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে (szmc day) হিসেবে মনোনীত হয়।
আজ ৩৩ তম ব্যাচ মেডিকেলে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরাও অংশ নেন। উল্লেখ্য যে, ১৯৯২ সালে ৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ উদ্বোধন করেন। তাই উক্ত দিনটিকে একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ-ডে  হিসেবে মনোনীত হয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬ টায় র‍্যাফেল ড্র ’র মাধ্যেমে অনুষ্ঠান সমাপনী ঘোষণা করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com