• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩৩
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

সাতক্ষীরার শ্যামনগরে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা-“এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ যথাযথ ভাবে পালিত হয়েছে।

 

সোমবার (০৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে মানববন্ধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ নানান কর্মসূচীতে দিবসটি উদযাপিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

 

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, পরিবার থেকে দুর্নীতি প্রতিরোধ শুরু করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে সকলকে সচেতন হতে হবে।দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা থাকলে আগামীতে শুদ্ধতায় দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে।যার যার অবস্থান থেকে দুর্নীতি কে না বলে এই দীক্ষায় কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে শ্যামনগর থানা ওসি তদন্ত ফকির তাইজুর রহমান, প্রেসক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব নাথ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com