• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

দেবহাটায় প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস যথাযথভাবে পালিত

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৪২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
বিজয় দিবস যথাযথভাবে পালিত

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ যথাযথভাবে পালিত হয়েছে। মহান এই দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা উত্তোলন। পরে সকাল ৯টায় অতিথিবৃন্দের অংশগ্রহণে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করে মোনাজাত এবং সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী মিসেস রাবেয়া শাহজাহান, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক হাফেজ এমদাদুল হক, জামায়াত নেতা সাবেক নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সাবেক সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের কবর জিয়ারত ও কেদার মাঠের স্মৃতি স্তর্ম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এছাড়া বিকালে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com